e-KYC: ১৫ না ১৬ অগস্ট? কত তারিখের মধ্যে গ্যাসের e-KYC না করালে বন্ধ হবে সিলিন্ডার, রইল সঠিক তারিখ

Published : Aug 11, 2026, 03:24 PM IST

LPG-KYC: ১৬ অগাস্টের মধ্যে LPG e-KYC না করলে বন্ধ হতে পারে ভর্তুকি, সিলিন্ডার বুকিংয়েও দেখা দিতে পারে সমস্যা। Indane, HP ও Bharat Gas গ্রাহকদের জন্য জেনে নিন জরুরি নিয়ম।

PREV
18
এগিয়ে আসছে e-KYC-র সময়সীমা

১৬ অগাস্টের মধ্যে LPG গ্রাহকদের বাধ্যতামূলকভাবে সারতে হবে আধার e-KYC। এই কাজ না করলে গ্যাস সিলিন্ডার সরবরাহেই দেখা দিতে পারে সমস্যা।

28
ভর্তুকির জন্যও জরুরি

শুধু সিলিন্ডার পাওয়াই নয়, ভর্তুকি চালু রাখতে গেলেও এই e-KYC করানো মাস্ট বলে জানানো হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। আগামী ১৬ অগস্ট অর্থাৎ রবিবারের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে।

38
অনলাইন-অফলাইন দুই পথই খোলা

গ্রাহকরা চাইলে অনলাইনে অথবা সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে অফলাইনেও e-KYC সম্পূর্ণ করতে পারেন। যেভাবেই করান, ১৬ অগস্টের মধ্যে করাতে হবে। তা না হলে গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যায় পড়তে পারেন। এমনিতেই বর্তমানে ৩৫ দিনের আগে গ্যাস বুক করা যায় না।

48
তারিখ নিয়ে ধোঁয়াশা

১৫ না ১৬ আগস্ট—শেষ তারিখ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে। তাই নিজের e-KYC স্ট্যাটাস নিজেই যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ। সংস্থাগুলির পক্ষ থেকে জানান হয়েছে নির্ধারিত সময় ১৬ অগস্ট।

58
তিন সংস্থার গ্রাহকদের জন্যই প্রযোজ্য

Indane, Bharat Gas এবং HP Gas—তিন সংস্থার গ্রাহকদের ক্ষেত্রেই e-KYC যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে সংস্থার ওয়েবসাইটে গিয়ে পুরো বিষয়টা দেখে নিতে পারেন।

68
IndianOil-এর তরফে বিশেষ বার্তা

সিলিন্ডার পেতে কোনও অসুবিধা এড়াতে আজই e-KYC সেরে ফেলার আর্জি জানিয়েছে IndianOil। ব্যবহার করা যাবে IndianOil ONE অ্যাপ, অথবা ডেলিভারি কর্মী কিংবা ডিস্ট্রিবিউটরের সাহায্য।

78
বিনামূল্যে ও সহজ প্রক্রিয়া

সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। গোটা প্রক্রিয়ায় যথেষ্ট নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। দ্রুততার সঙ্গে করা হচ্ছে।

88
প্রতারণা থেকে সাবধান

e-KYC-র নামে কোনও অচেনা লিঙ্কে আধার নম্বর, OTP বা ব্যাঙ্কের তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। তাহলে বিপদে পড়তে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories