Narendra Modi On West Bengal Vote: বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফায় বিধানসভা নির্বাচন। আর তারপর ৪ মে ভোট গণনা। সেদিন ফের রাজ্যে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দিয়েছেন অডিয়ো বার্তাও। জানুন আরও বিশদে…
বঙ্গের ভোটের ফলাফল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোটপর্ব শেষ হলেই আগামী ৪ মে জানা যাবে ভোটের ফলাফল। ভোট গণনা পর্বে ফের রাজ্যে আসার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজ্যে ভোটপ্রচারের শেষে এই ইচ্ছার কথা জানিয়েছেন নমো। আর এবার তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যবাসীর উদ্দেশে দিলেন বিশেষ বার্তা। কী বললেন প্রধানমন্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
26
প্রধানমন্ত্রীর অডিয়ো বার্তা
সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জনগণের জন্য এক অডিয়ো বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা ভাষায় বলা ওই অডিয়ো বার্তায় তিনি বলেন, ‘’গণতন্ত্রের মন্দিরে বিজয়পতাকা ওড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে।''
36
সমাজ মাধ্যমে শেয়ার করা অডিয়ো বার্তায় কী লিখেছেন নমো?
এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘’পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, আপনারা ভোটদানের এক নতুন রেকর্ড গড়বেন। এই ঐতিহাসিক মুহূর্তে, আমি একটি অডিও বার্তার মাধ্যমে আমার মনের ভাব ব্যক্ত করেছি…''
নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে দেওয়া অডিয়ো বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি বলেন-
56
বাংলায় বিজেপি সরকার গঠন নিয়ে আশাবাদী মোদী
প্রথম দফার ভোটের পর থেকেই আশাবাদী বিজেপি। অমিত শাহ থেকে মোদী- গেরুয়া শিবিরের প্রথম সারির নেতাদের কথায় রাজ্যে প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোট হয়েছে তারমধ্যে ১০০ -এর ওপরে আসন পাবেন। সরকার গঠনের জন্য বাকি যে আসন প্রয়োজন হবে তা জোগাড়া হয়ে যাবে। তেমনই গেরুয়া শিবিরের।
66
ফের বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী?
আর বিধানসভা নির্বাচনে এবার পালা বদলের সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তাঁর কথায়, এবার বিজেপি বাংলার ক্ষমতা দখল করছে। আর সেই কারণেই তাঁকে ৪ মে-র পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আবারও বাংলায় আসতে হবে।