West Bengal DG News: ভোটের ৪৮ ঘন্টা আগে মেয়াদ বাড়ল ডিজি পদের। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়ে দিলো কেন্দ্র। বিশদ তথ্যের জন্য পডুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal DG News: বঙ্গের শেষদফার নির্বাচনী আবহে রাজ্য পুলিশের ডিজি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। দ্বিতীয় দফায় ভোটের আগে আরও ছয়মাস বাড়ল রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে নবান্নে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি হিসেবে সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো আগামী ৩০ এপ্রিল। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নবান্নে চিঠি পাঠিয়ে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ডিজির চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের:-

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশের তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তার জায়গায় নতুন ডিজিপি সিদ্ধনাথ গুপ্তকে নিয়োগ করে নির্বাচন কমিশন। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সেই সঙ্গেই বদল করা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদে। এ বার রাজ্যের ডিজি সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি করল স্বরাষ্ট্র মন্ত্রক।

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন সেই প্রস্তাবে সম্মতি জানায় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতিতে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রির্টামেন্ট বেনিফিটস) আইনে সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হলো।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।