Nazia Elahi Khan: যোগী থেকে শুভেন্দু, মাদানি থেকে হুমায়ুন কবির! সব ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান!

Nazia Elahi Khan: যোগী থেকে শুভেন্দু, মাদানি থেকে হুমায়ুন কবির! সব ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান!

Arup Dey   | ANI
Published : May 23, 2026, 04:54 PM IST

Nazia Elahi Khan: পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলিতে সকালের প্রার্থনায় 'বন্দে মাতরম' বাধ্যতামূলক করা নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। রাজ্যের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে কী বললেন তিনি? দেখে নিন।

Nazia Elahi Khan: যোগী-শুভেন্দুর পাশে নাজিয়া, মাদ্রাসায় 'বন্দে মাতরম' ও কোরবানি বিতর্ক নিয়ে তুলোধোনা তৃণমূলকে!

বাংলায় পালাবদলের পর একাধিক জ্বলন্ত ইস্যুতে সোচ্চার হলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাস্তায় নামাজ বন্ধের সিদ্ধান্ত থেকে শুরু করে বকরি ঈদে কোরবানি বিতর্ক— প্রতিটি বিষয়েই বিরোধী ও তৃণমূল কংগ্রেসকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি।

যোগীর প্রশংসা, শুভেন্দুর '৩D' নীতিতে সমর্থন

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ জানিয়েছেন, রাস্তা চলাচলের জন্য, প্রার্থনার জন্য নয়। এই বয়ানকে পূর্ণ সমর্থন জানিয়ে নাজিয়া বলেন, আল্লাহর নাম কোনো অপবিত্র রাস্তায় নেওয়া যায় না, নামাজের জন্য ঘর বা মসজিদই সঠিক স্থান। পাশাপাশি, বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর "ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট" (শনাক্ত করো, বাদ দাও, বিতাড়িত করো) নীতিকেও স্বাগত জানিয়েছেন এই বিজেপি নেত্রী।

মাদ্রাসায় 'বন্দে মাতরম' ও জাতীয় পশু বিতর্ক

রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলিতে সকালের প্রার্থনায় 'বন্দে মাতরম' বাধ্যতামূলক করার সরকারি নির্দেশিকাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন নাজিয়া। অন্যদিকে, গো-রাজনীতি ও গণপিটুনি বন্ধ করতে গরুকে 'জাতীয় পশু' ঘোষণা করার যে দাবি জমিয়ত প্রধান মাওলানা আরশাদ মাদানি তুলেছেন, তা নিয়েও নিজের স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

হুমায়ুন কবিরকে কড়া জবাব

বকরি ঈদে কোরবানি দেওয়া প্রসঙ্গে 'আমরা জনতা উন্নয়ন পার্টি' (AJUP)-র সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন নাজিয়া। তিনি স্পষ্ট জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বাংলায় কোনো রকম উসকানিমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না।

15:56TMC Split: মমতা যখন দিল্লিতে তখনই বিস্ফোরক 'বিদ্রোহী' কাকলি! ২০ সাংসদের বিদ্রোহে দিল্লিতে রাজনৈতিক ভূমিকম্প!
07:32INDIA Bloc Meeting: পাত্তাই পেলেন না মমতা! অস্তিত্বরক্ষার সংকটের মধ্যেই জোটের বৈঠকে নেই AAP, DMK, CPIM
17:02PM Modi Rozgar Mela: রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
11:12Nazia Elahi Khan: যোগী থেকে শুভেন্দু, মাদানি থেকে হুমায়ুন কবির! সব ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান!
10:30NEET Paper Leak: 'ওদের কাছে এটা শুধু একটা কাগজ ফাঁস!'—নিট পড়ুয়াদের হয়ে গর্জে উঠলেন খান স্যার
13:24Bengal Election: পশ্চিমবঙ্গে এবার কার সরকার? সোমবার ফলপ্রকাশ, তার আগে Exit Poll নিয়ে কী বলছেন নেতারা?
05:31'বেচারাকে বলতে দিন ওখানে মুখে তালা লাগানো আছে', লোকসভায় কল্যাণকে তীব্র ব্যঙ্গ মোদীর
07:06Samrat Choudhary: বিহারের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে সিংহাসনে সম্রাট, এবার কি বাংলা?
06:05মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন, কমিশনে অভিযোগ বিজেপির
Read more