
PM Modi Rozgar Mela: রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
দেশের যুবকদের হাতে ১৯তম রোজগার মেলার মাধ্যমে ৫১ হাজারেরও বেশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৪৭টি জায়গায় একসঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র ছিল কলকাতার শিয়ালদহ।
দেশের যুবকদের হাতে ১৯তম রোজগার মেলার মাধ্যমে ৫১ হাজারেরও বেশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৪৭টি জায়গায় একসঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র ছিল কলকাতার শিয়ালদহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরিপ্রাপকদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রেল, প্রতিরক্ষা, স্বাস্থ্য-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে এই নিয়োগপত্র দেওয়া হয়। সরকারের দাবি, যুবকদের দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার সুযোগ বলেও উল্লেখ করেছেন। ২০২২ সালে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১২ লক্ষ সরকারি চাকরি এই রোজগার মেলার মাধ্যমে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred Source
