NEET Paper Leak: 'ওদের কাছে এটা শুধু একটা কাগজ ফাঁস!'—নিট পড়ুয়াদের হয়ে গর্জে উঠলেন খান স্যার

NEET Paper Leak: নিট কাণ্ডে উত্তাল দেশ! প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িতদের জন্য ফাঁসি চাইলেন খান স্যার। এনটিএ-র ভূমিকা নিয়ে তাঁর করা এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন বিস্তারিত খবর।

Share this Video

NEET Paper Leak:NTA মানেই 'Never Trustable Agency'! নিট কাণ্ডে বিস্ফোরক খান স্যার, চাইলেন বড় সাজা

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নিট ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মাঝেই বিতর্ক উসকে দিলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র কড়া সমালোচনা করে তিনি বলেন, এই সংস্থার নাম হওয়া উচিত ‘Never Trustable Agency’।

খান স্যারের মতে, প্রশ্ন ফাঁস হওয়া মানে কেবল একটি কাগজের টুকরো বাইরে আসা নয়, বরং লক্ষ লক্ষ পড়ুয়ার পরিশ্রম ও আবেগ নিয়ে খেলা করা। তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, এনটিএ কোনোদিনই পড়ুয়াদের মনের যন্ত্রণা বুঝতে পারবে না।

এই চক্রের সঙ্গে জড়িতদের জন্য চরম শাস্তির দাবি তুলে তিনি বলেন, "পড়ুয়াদের ভবিষ্যৎ যারা নষ্ট করছে, তাদের ফাঁসির নিচে কোনো সাজা হওয়া উচিত নয়।" সোশ্যাল মিডিয়ায় খান স্যারের এই মন্তব্য বর্তমানে ঝড়ের বেগে ভাইরাল, যা নিট পরীক্ষার্থীদের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

Related Video