LPG Rule: ১ জুন থেকে রান্নার গ্যাসে কড়া নিয়ম! ‘এক পরিবার, এক কানেকশন’ নীতিতে চরম বিপাকে পড়বেন এঁরা

Published : May 31, 2026, 04:43 PM IST

LPG Rule: ১ জুন থেকে LPG বা রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম চালুর জল্পনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। 'এক পরিবার, এক সিলিন্ডার' নীতির আওতায় গ্যাস বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলে আলোচনা চলছে। 

PREV
111
পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব রান্নাঘরে

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব এবার সরাসরি ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে পড়তে শুরু করেছে। গত কয়েক মাস ধরেই রান্নার গ্যাসের দাম ক্রমশই উর্ধ্বমুখী। কিন্তু তারপরেও স্বস্তি নেই। গ্যাসের সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম লাগু করছে কেন্দ্রীয় সরকার।

211
১ জুন থেকেই নতুন নিয়ম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব এড়াতে এবার কয়েকটি বড় পদক্ষেপ নিতে চলছে ভারতের তেল কোম্পানিগুলি। যেগুলি ১ জুন, সোমবার অর্থাৎ কাল থেকেই লাগু হচ্ছে। যারমধ্যে রয়েছে এলপিজির দাম (LPG Price), এলপিজি বুকিং-এর নিয়ম (LPG Booking rules)। আরও কিছু নিয়ম চালু হচ্ছে যা কোনও না কোনওভাবে আপনার পকটে প্রভাব পড়বে।

311
কমার্সিয়ালস গ্যাসের দাম বৃদ্ধি

ইতিমধ্যেই কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (১৯ কেজি)র দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে ধাক্কা খেয়েছে কলকাতা।

411
কলকাতায় গ্যাসের দাম

কলকাতায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১১৪৭ টাকা থেকে বেড়ে ৩৩৫৫ টাকা হয়েছে। চেন্নাইতে ৩৪৫৯ টাকা। দিল্লি ও মুম্বইয়ের দাম ৩০৭১ ও ৩০৪৬ টাকা হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে হোটেল বা রেস্তোরাঁর খাবারের দাম বেড়েছে। প্রভাব পড়েছে মিষ্টির দামেও।

511
PNG-LPG নিয়ম

কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার এই সংকটের সময় LPGর পরিবর্তে PNG কানেকশন বিস্তারের ওপর জোর দিচ্ছে। রান্নার গ্যাসের অপচয় রুখতেই এই ব্যবস্থা বলেও পোট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর। এখনও পর্যন্ত তেমন সাড়া পড়েনি।

611
ছাড়তে হবে রান্নার গ্যাস

গত ২৫ মে কেন্দ্রীয় সরকার একটি সংশোধনী নির্দেশিকা জারি করেছে। সেখআএ বলা হয়েছে, কোনও গ্রাহক যদি তাঁর বাড়িতে পাইপড ন্যাচালার গ্যাস বা পিএনজি (PNG) কানেকশন নেন তাহলে মাত্র ৩০ দিনের মধ্যেই সংশ্লিষ্ট গ্রাহকে পুরনো এলপিজি কানেকশনটি বাতিল করতে হবে।

711
নতুন নিয়ম

সংশোধিত এলপিজি নিয়ম অনুযায়ী, একই ঠিকানায় এলপিজি এবং পিএনজি—উভয় সংযোগ রাখাকে একটি নিষিদ্ধ কাজ বা অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। যাঁদের এলাকায় পিএনজি (PNG) পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে, তাঁরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পিএনজি সংযোগ না নেন, তবে তাঁদের এলপিজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ বা বাতিল করে দেওয়া হতে পারে।

811
ফেরত পাবেন এলপিজি

তবে গ্রাহকদের জন্য পুনরায় এলপিজি কানেকশন চালু করার বা সংযোগ ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এরফলে গ্রাহক যদি অন্যত্র চলে যান যেখানে পিএনজি নেই সেখানে গ্রাহত আবেদন করলেই পুনরায় তাঁর এলপিজি সংযোগ ফিরে পাবেন।

911
বন্ধ হতে পারে এলপিজি

সূত্রের খবর চলতি মাসে যে সব পরিবারের পিএনজি পাইপলাইন রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে তাদের এলপিজি সিলিন্ডার বুকিং বা রিফিল করা বন্ধ করে দেওয়া হতে পারে। আর সেই কারণেই বিভিন্ন গ্যাস কোম্পানি ডেটাবেস যুক্ত করে নিয়েছে।

1011
এক পরিবার এক সিলিন্ডার নীতি

দেশে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কালোবাজারি রুখতে সরকার এখন ‘One House One Gas Connection’ বা 'এক বাড়ি, এক গ্যাস কানেকশন' নীতিতে জোর দিচ্ছে। এর পাশাপাশি, যে সমস্ত বাড়িতে ইতিমধ্যেই পিএনজি (PNG) কানেকশন রয়েছে, সেই পরিবারের সদস্যরা আর নতুন কোনো এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে পারবেন না।

1111
সিলিন্ডার বুকিং-এর লকইন পিরিয়ড

গ্যাসের ঘাটতি সামলাতে দুটি সিলিন্ডার বুকিং-মধ্যেকার সময়ের ব্যবধান বা লক-ইন-পিরিয়ড সংশোধন করতে চলেছে তেল সংস্থাগুলি। নতুন নিয়ম অনুযায়ী শহর অঞ্চলে ২৫ দিন আর গ্রামাঞ্চলে ৪৫ দিন করা হয়েছে। আগে এই নিয়মটি কার্যকর ছিল ২১ দিনের।

Read more Photos on
click me!

Recommended Stories