
Old Monk: জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড মঙ্ক (Old Monk) নাকি আদতে 'RUM' নয়! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছে জাতীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ (National Food Safety Authority)। বোম্বে হাইকোর্টে তারা জানিয়েছে, নিউট্রাল স্পিরিটের সঙ্গে রামের ফ্লেভার মিশিয়ে ওল্ড মঙ্ক তৈরি করা হয়। এতে রামের পরিমাণ পাঁচ শতাংশেরও কম থাকে। তাই তারা এটিকে ‘রাম' বলে রাজি নয়।
বছর শেষের আগেই রাজ্যে বাড়ল মদের দাম, কিনতে গিয়ে কত টাকা গুণতে হবে সুরাপ্রেমিদের?
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই পানীয়কে 'রাম' না বলে 'রাম ফ্লেভার্ড স্পিরিট' বলা উচিত। শুধু তাই নয়, ওল্ড মঙ্কের বোতলের গা থেকে 'সাত বছরের পুরোনো' (seven years aged) লেখাটিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে এই পানীয়টি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন না মানার অভিযোগ ওঠে। তারপরেই মহারাষ্ট্রে ওল্ড মঙ্কের বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কার্যত, নিষিদ্ধ করা হয়েছিল এই মদটিকে। সেই মামলার শুনানিতেই এবার জাতীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ এই তথ্য আদালতে পেশ করেছে বলে জানা যাচ্ছে।
Liquor Ban: ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জের মতো ব্র্যান্ড ব্যান! কারণ জানলে চমকে উঠবেন
কিন্তু দেশের এই জনপ্রিয় ব্র্যান্ডটি সুরাপ্রেমীদের কাছে ভীষণভাবেই প্রিয়। কার্যত, শীতকালে অনেকেই এটি পান করতে পছন্দ করেন। তাছাড়া অনেকে মনে করেন, শরীরও গরম থাকে। বন্ধুদের আসরে ওল্ড মঙ্কের জুড়ি মেলা ভার। এহেন সেই ওল্ড মঙ্ককে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ, জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড মঙ্ক নাকি আদতে 'RUM' নয়! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছে জাতীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ। বোম্বে হাইকোর্টে তারা জানিয়েছে, নিউট্রাল স্পিরিটের সঙ্গে রামের ফ্লেভার মিশিয়ে ওল্ড মঙ্ক তৈরি করা হয়। এতে রামের পরিমাণ পাঁচ শতাংশেরও কম থাকে। তাই তারা এটিকে ‘রাম' বলে রাজি নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।