MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বছর শেষের আগেই রাজ্যে বাড়ল মদের দাম, কিনতে গিয়ে কত টাকা গুণতে হবে সুরাপ্রেমিদের?

বছর শেষের আগেই রাজ্যে বাড়ল মদের দাম, কিনতে গিয়ে কত টাকা গুণতে হবে সুরাপ্রেমিদের?

WB Liquor Price Hike: পূর্ব ঘোষণা মতোই মাসের শুরু রাজ্যজুড়ে বাড়ল সুরার দাম। এক ধাক্কায় কতটা বাড়ল দাম? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 01 2025, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যে ফের বাড়ল মদের দাম
Image Credit : our own

রাজ্যে ফের বাড়ল মদের দাম

আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমতো ১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে পশ্চিমবঙ্গে একধাক্কায় অনেকটাই বাড়ল মদের দাম। ১ ডিসেম্বর থেকে মদের দাম বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর হলো নতুন শুল্ক। ফলে রাজ্য আজ থেকে বিয়ার ছাড়া সব ধরনের দেশি ও বিদেশি মদের ওপর বাড়ল শুল্ক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কত টাকা করে বাড়ল মদের দাম?
Image Credit : our own

কত টাকা করে বাড়ল মদের দাম?

এই বিষয়ে রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, সোমবার থেকে নয়া শুল্কনীতি কার্যকর হওয়ার পর থেকে ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলের দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ৩০ থেকে ৪০ টাকা। এবং ১৮০ মিলিলিটারের প্যাকের দাম বেড়েছে ১০ টাকা। ফলে ১৮০ মিলিলিটারের প্যাকের বোতল কিনতে গেলেও সুরাপ্রেমিদের গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা। 

Related Articles

Related image1
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?
Related image2
সাগরে ফের নিম্নচাপের ভ্রকূটি, দিতোয়ার দাপটে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা
35
হঠাৎ কেন দাম বৃদ্ধি
Image Credit : Social Media

হঠাৎ কেন দাম বৃদ্ধি

এই বিষয়ে রাজ্য আবগারি দফতর অবশ্য আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, বছর শেষে ডিসেম্বর মাস থেকে বাড়তে পারে মদের দাম। সেইমতো পুরনো দামে ৩০ নভেম্বরের মধ্যে সকল মদ বিক্রি করে দেওয়ার কথা জানানো হয়েছিলো। ফলে আগে মজুত থাকা পানীয় সহ নতুন সুরা ১ ডিসেম্বর থেকে নয়া দামেই বিক্রি করতে হবে বলেই জানিয়েছে রাজ্য আবগারি দফতর। 

45
লাইসেন্স বাতিল হবে বিক্রেতাদের?
Image Credit : Social Media

লাইসেন্স বাতিল হবে বিক্রেতাদের?

জানা গিয়েছে, ১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে সুরার বোতলের গায়ে নতুন মূল্যের স্টিকার লাগানো থাকবে। ফলে কেউ পুরনো স্টিকার লাগানো বোতল বিক্রি করলে বা ক্রেতাদের কাছ থেকে আগের দাম রাখলে শাস্তির মুখে পড়তে পারেন বিক্রেতা। এক্ষেত্রে ধরা পড়লে জেল জরিমানা, লাইসেন্স বাতিলও হতে পারে। 

55
ভোটের বাংলায় রাজস্ব বৃদ্ধি!
Image Credit : Social Media

ভোটের বাংলায় রাজস্ব বৃদ্ধি!

হঠাৎ মদের দাম বৃদ্ধি নিয়ে  অনেকেই মনে করছেন ভোটমুখি বাংলায় রাজস্ব ভরাতে নতুন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। অন্যদিকে ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকদের একাংশ। রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, রাজস্ব বৃদ্ধি করে যে টাকা আসবে রাজ্যের কাছে, তা উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ করা হতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
CRPF: বাংলাতেই থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী? ভোট পরবর্তী অশান্তি রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের
Recommended image2
Today’s News in Bengali Live: বৃষ্টির জন্য আর ঠিক কতদিন অপেক্ষা করতে হবে? দেখুন আবহাওয়ার আপডেট
Recommended image3
Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image4
Howrah Station: হাওড়া স্টেশনে নাশকতার ছক? সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন, তদন্তে RPF
Recommended image5
Weather News: ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে বাংলা! গেরো কাটিয়ে কবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে? দেখুন পূর্বাভাস
Related Stories
Recommended image1
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?
Recommended image2
সাগরে ফের নিম্নচাপের ভ্রকূটি, দিতোয়ার দাপটে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved