Passport: তাহলে পাসপোর্টই ভারতের নাগরিকত্বের প্রামণ? সংসদে স্পষ্ট করলো মোদী সরকার

Published : Aug 01, 2026, 12:44 PM IST

Passport Controversy: পাসপোর্ট কি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ? সংসদে প্রশ্নের জবাবে যা জানাল কেন্দ্র, আধার-ভোটার কার্ড নিয়েও রইল ধোঁয়াশা। জানুন বিস্তারিত।

PREV
18
জুন মাসেই শুরু হয়েছিল বিতর্ক

গত জুন মাসে পাসপোর্ট দিবসে বিদেশ মন্ত্রক বড় মন্তব্য করেছিল। জানানো হয়েছিল, পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি মাত্র, এটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এরপরেই শুরু হয় জোর বিতর্ক।

28
প্রশ্ন উঠেছিল, তাহলে নাগরিকত্বের প্রমাণ কী?

বিদেশ মন্ত্রকের এই মন্তব্যের পর প্রশ্ন ওঠে, তাহলে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সুনির্দিষ্ট নথি কোনটি। এই জটিল প্রশ্নের উত্তর পেতেই সংসদে প্রশ্ন তোলেন রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব।

38
সংসদে কী প্রশ্ন করা হয়েছিল

ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, পাসপোর্ট পাওয়ার যোগ্যতার মাপকাঠি কী, বিদেশি নাগরিকত্ব নেওয়ার পর ভারতীয় নাগরিকত্বে কী প্রভাব পড়ে, নাকি সরকার এই কাঠামো পর্যালোচনার পরিকল্পনা করছে— একাধিক প্রশ্ন তোলা হয়।

48
কেন্দ্রের জবাব

বৃহস্পতিবার সংসদে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য। পাসপোর্ট আইন ১৯৬৭ অনুসারেই এই নথি ইস্যু করে সরকার। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে পাসপোর্ট কী তাহলে ভারতের নারগিকত্বের প্রমাণ?

58
রাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, ভারতীয় নাগরিকদের বিদেশ সফর নিয়ন্ত্রণ করতেই যথাযথ যাচাই-বাছাইয়ের পর পাসপোর্ট আইন অনুযায়ী পাসপোর্ট অনুমোদন করে সরকার।

68
‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলেনি কেন্দ্র

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, এই সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেয়নি কেন্দ্র। ফলে নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত ধোঁয়াশা পুরোপুরি কাটল না।

78
আধার, ভোটার কার্ডও যথেষ্ট নয়

এর আগে এসআইআরের সময়েও জানানো হয়েছিল, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার কার্ডের গুরুত্ব থাকলেও তা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হয় না। এমনকী ড্রাইভিং লাইসেন্সও এক্ষেত্রে কাজে আসে না।

88
তাহলে প্রশ্ন থেকেই গেল

আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট— কোনোটিকেই নাগরিকত্বের নিশ্চিত ও চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করেনি কেন্দ্র। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রকৃতপক্ষে কোন নথিতে প্রমাণিত হবে ভারতীয় নাগরিকত্ব।

Read more Photos on
click me!

Recommended Stories