PMMVY: সন্তান জন্মালেই ৫ হাজার টাকা, কারা পাবেন এই সরকারি সুবিধা? জানুন আবেদন পদ্ধতি

Published : Aug 11, 2026, 08:10 PM IST

PM Matru Vandana Yojana 2026: প্রথম সন্তানে ৫ হাজার ও দ্বিতীয় সন্তান কন্যা হলে ৬ হাজার টাকা! জেনে নিন পিএম মাতৃ বন্দনা যোজনার যোগ্যতা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথি।

PREV
110
মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প

গর্ভবর্তী ও সদ্যো মা হওয়া মহিলাদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পের নাম পিএম মাতৃ বন্দনা যোজনা (PM Matru Vandana Yojana)। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সন্তানের জন্মের কারণে টাকা দেবে কেন্দ্রীয় সরকার। তবে দুই সন্তানের অধিক হলে আর টাকা দেবে না।

210
প্রথম সন্তানের জন্য

যোগ্য মহিলারা প্রথম সন্তানের জন্য পাবেন ৫ হাজার টাকা। এই আর্থিক সাহায্য সরাসরি ডিবিটির মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রথম দুই সন্তানের জন্য় সুবিধে পেলেও তৃতীয় সন্তান হলে সেই সুবিধে থেকে বঞ্চিত হবেন মহিলারা।

310
দ্বিতীয় সন্তানের জন্য

দ্বিতীয় সন্তানের ক্ষেত্রের টাকার অঙ্কটা আরও বেশি। দ্বিতীয় সন্তানের জন্য মহিলারা পাবেন ৬ হাজার টাকা। তবে এর জন্য একটি শর্ত রয়েছে। দ্বিতীয় সন্তান কন্যা হলে তবেই কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে ৬ হাজার টাকা।

410
২ কিস্তিতে টাকা

কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য দুই কিস্তিতে টাকা দেবে। প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা দুই দফায় দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৩ হাজার টাকা। আর দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে ২ হাজার টাকা।

510
প্রথম কিস্তির শর্ত

প্রথম কিস্তির টাকা পেতে গর্ভাবস্থায় রেজিস্ট্রেশন ও ANC চেক-আপ সম্পূর্ণ করতে হবে।

610
দ্বিতীয় কিস্তির শর্ত

দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য সন্তানের জন্ম নথিভুক্তকরণ ও ১৪ সপ্তাহের প্রথম পর্যন্ত টিকাকরণ সম্পন্ন করতে হবে। এই শর্তগুলি পুরণ না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না সংশ্লিষ্ট মহিলা।

710
কারা পাবেন এই সুবিধে?

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী দারিদ্রসীমান নীচে থাকা বাসিন্দারাই এই সুবিধে পাবেন। যাদের রেশন কার্ড রয়েছে, রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড, পিএম কিষাণ যোজনরা। এই জাতীয় উপভোক্তারাই এই সুবিধে পাবেন।

810
বাকি যোগ্যতা

জব কার্ডধারী, ৪০ শতাংশ বা তারও বেশি প্রতিবন্ধকতাযুক্ত, আশা কর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীরা এই প্রকল্পের আওতায় পড়েন। যে পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তারও কম তারাই এই প্রকল্পের সুবিধে পেতে আবেদন করতে পারেন।

910
আবেদনকারীর বয়সসীমা

সন্তানের জন্মের সময় আবেদনকারী মহিলার বয়স হতে হবে ১৮ বছর ৭ মাস থেকে ৫৫ বছর পর্যন্ত। ১৮ বছরের নিচে কোনও মহিলা এই সুবিধে পাবেন না।

1010
কীভাবে আবেদন করবেন?

অনলাইনে অফিশিয়াল পোর্টালে আবেদন করা যাবে।https://pmmvy.wcd.gov.in/ এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ছাইলে অফলাইনেও আবেদন করতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories