Chintan Shivir: লক্ষ্য বিকশিত ভারত? মোদীর নেতৃত্বে ২ দিনের চিন্তন শিবিরে কেন্দ্রীয় মন্ত্রিসভা

Saborni Mitra   | ANI
Published : Sep 22, 2026, 09:06 PM IST
PM Modi Leads Two Day Chintan Shivir For Viksit Bharat 2047 Roadmap

সংক্ষিপ্ত

Viksit Bharat 2047: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার দু'দিনের 'চিন্তন শিবির' শুরু হচ্ছে আগামিকাল থেকে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যেই এই বিশেষ বৈঠক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর একটি 'চিন্তন শিবির'-এ বসতে চলেছে। সরকারি সূত্র জানিয়েছে, 'বিকশিত ভারত ২০৪৭' (Viksit Bharat@2047) লক্ষ্যকে সামনে রেখেই এই বৈঠক হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, এটি মন্ত্রিসভার একটি আনুষ্ঠানিক বৈঠক। সরকারের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কী কী সংস্কার বা আইডিয়া আনা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে ২০২১ সাল থেকেই এই 'বিকশিত ভারত' কর্মসূচি চলছে।

'ভিশন ২০৪৭'-এর জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করতে সচিবদের নিয়ে ১০টি আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল। এই কাজের জন্য বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এরপর থেকে 'বিকশিত ভারত ২০৪৭'-এর নানা দিক নিয়ে মন্ত্রিসভার সামনে এখনও পর্যন্ত আটটি প্রেজেন্টেশন বা আলোচনা হয়েছে।

এবারের চিন্তন শিবির এই প্রক্রিয়াকেই আরও এগিয়ে নিয়ে যাবে। সচিবদের গ্রুপ, বিভিন্ন মন্ত্রক ও দফতর, ক্যাবিনেট সচিবালয় এবং নীতি আয়োগের কাজগুলোকে এক ছাতার তলায় আনবে এই বৈঠক। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা, নিয়মকানুনের জটিলতা কমানো এবং অন্যান্য প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেওয়া হবে।

সরকারি সূত্র আরও জানিয়েছে, এটাই শেষ চিন্তন শিবির নয়। ২৩ ও ২৪ সেপ্টেম্বরের আলোচনার পর আগামী দিনে এমন আরও বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার ওপর প্রধানমন্ত্রী মোদী বারবার জোর দিয়েছেন। এই লক্ষ্য পূরণে গতি আনতে এর আগে বিভিন্ন মন্ত্রীরাও নিজেদের মতো করে চিন্তন শিবিরের আয়োজন করেছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vande Mataram: 'বন্দে মাতরম' না গাইলে কি শাস্তি হবে? ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের
UPI Payment Rules: UPI পেমেন্টে GST দিতে হবে? ২০০০ টাকার মাপকাঠি নিয়ে কেন্দ্রের বড় বার্তা