Prashant Kishor: বিজেপির দুর্গে জিতেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের! বললেন, "কারও সঙ্গে জোট নয়"

Published : Aug 04, 2026, 11:25 AM ISTUpdated : Aug 04, 2026, 04:11 PM IST
Prashant Kishor: বিজেপির দুর্গে জিতেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের! বললেন, "কারও সঙ্গে জোট নয়"

সংক্ষিপ্ত

Prashant Kishor: বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিন দশক ধরে বিজেপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে জেতার পরেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন না। ১৯,০০০-এর বেশি ভোটে জিতেছেন প্রশান্ত।

Prashant Kishor: বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বড়সড় জয়ের পর, জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দিলেন, তিনি অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করছেন না। ঐতিহাসিক এই জয়ের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত বলেন, একমাত্র জোট হবে বিহারের মানুষের সঙ্গে। তাঁর কথায়, এই জয় প্রমাণ করে দিল যে, রাজ্যের মানুষ প্রথাগত রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করে জন সুরজ পার্টিকে বেছে নিয়েছে। এটা কার্যত, পরিষ্কার। প্রশান্ত কিশোর প্রায় ১৯,৩২৪ ভোটের ব্যবধানে বিজেপির নীরজ কুমার সিনহাকে পরাজিত করেছেন। প্রশান্ত পেয়েছেন মোট ৬৪,১৫১টি ভোট। অন্যদিকে, নীরজ কুমারের ঝুলিতে এসেছে ৪৪,৮২৭টি ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী মাত্র ১৪,২৭৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে গেছেন।

এই প্রসঙ্গে বড় খবরঃ Prashant Kishor: বিহারের বাঁকিপুর উপনির্বাচনে পরাজয় বিজেপির! শক্ত ঘাঁটিতেই হার, বাজিমাত করলেন প্রশান্ত কিশোর

বিজেপির দুর্গে জিতেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের

বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর আসনে প্রশান্ত কিশোর ১৯,০০০-এর বেশি ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী নীরজ কুমারকে। উল্লেখ্য, এটিই তাঁর প্রথম নির্বাচনী জয়। এই জয়ের সঙ্গেই বিহার বিধানসভায় প্রথমবার খাতা খুলল জন সুরজ পার্টি। প্রশান্ত কিশোরের দাবি, বিজেপি, কংগ্রেস এবং আরজেডি-র মতো দলগুলির উপর বিরক্ত ভোটাররাও তাঁকে সমর্থন করেছেন।

কী জানালেন জন সুরজ পার্টির নেতা?

আরও পড়ুনঃ Prashant Kishor Assets: ১০০ কোটি টাকার সম্পত্তির মালিক প্রশান্ত কিশোর! হলফনামায় কী জানালেন পিকে

প্রশান্ত কিশোর এই জয়কে রাজ্যের এনডিএ সরকারের বিরুদ্ধে মানুষের রায় বলে বর্ণনা করেছেন। কারণ, এই আসনটি গত তিন দশক ধরে বিজেপির দখলে ছিল। তবে তিনি 'ইন্ডিয়া' (INDIA) জোটে বা অন্য কোনো মহাজোটে যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তর তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি একাই চলবেন। প্রশান্ত কিশোরের একমাত্র লক্ষ্য হল, মানুষের সমর্থনে বিহারে আসল পরিবর্তন আনা। বাঁকিপুর ছাড়াও মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনের ফলও ঘোষণা করা হয়েছে। কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীকে বিধায়ক পদ থেকে বরখাস্ত করার কারণে, দাতিয়ায় উপনির্বাচন হয়। এই কেন্দ্রে কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক ঘনশ্যাম সিং ৬০১৬ ভোটের ব্যবধানে জিতে আসনটি ধরে রেখেছেন। গুজরাতের ভদোদরার মঞ্জলপুর আসনে উপনির্বাচন বিজেপি জিতেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yogi Adityanath: অযোধ্যায় মাছ খাওয়া নিয়ে বিতর্ক, কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ যোগীর
Salary Hike before DA: ডিএ বৃদ্ধির আগেই সুখবর! বেতন বাড়ল ১০,০০০ টাকা! আচমকা ঘোষণা রাজ্যের