Prashant Kishor Assets: দেশের জনপ্রিয় 'ভোটগুরু' প্রশান্ত কিশোরের সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকা! স্ত্রী-সহ মোট সম্পদ ১৯৮ কোটিরও বেশি। এমনই তথ্য উঠে এল বিহারের বাঙ্কিপুর উপনির্বাচনে প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের হলফনামায়। বাঙ্কিপুরে ভোটগ্রহণ ৩০ জুলাই।

Prashant Kishor Assets: দেশের জনপ্রিয় 'ভোটগুরু' প্রশান্ত কিশোরের সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকা! স্ত্রী-সহ মোট সম্পদ ১৯৮ কোটিরও বেশি। এমনই তথ্য উঠে এল বিহারের বাঙ্কিপুর উপনির্বাচনে প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের হলফনামায়। জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বাঙ্কিপুর উপনির্বাচনে প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁর আর্থিক সম্পদের বিস্তারিত তথ্য সামনে এসেছে। সেই হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোরের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৯৬.০৬ কোটি টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী জাহ্নবী দাসের ঘোষিত সম্পদের পরিমাণ ১০১.৯৩ কোটি টাকা। ফলে দম্পতির মোট ঘোষিত সম্পদের অঙ্ক ১৯৮ কোটিরও বেশি। আগামী ৩০ জুলাই বাঙ্কিপুর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ৩০ জুলাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শত কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ

হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোরের অস্থাবর সম্পদের মূল্য ২২ কোটি ১৯ লক্ষ টাকা। অন্যদিকে, ডা. জাহ্নবী দাসের অস্থাবর সম্পদের মূল্য ৮৯.৫১ কোটি টাকা। নথিতে উল্লেখ করা হয়েছে, প্রশান্ত কিশোরের সম্পদের বড় অংশই তালিকাভুক্ত নয় এমন কর্পোরেট সংস্থার ইক্যুইটি শেয়ারে বিনিয়োগ করা। তিনি ভেদাস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ মালিকানা ধরে রেখেছেন, যার মূল্য প্রায় ৯৫.২৬ কোটি টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

আরও কী তথ্য উঠে এল

এ ছাড়াও প্রশান্ত কিশোরের নামে ব্যাঙ্কের স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) এবং বিভিন্ন বাজারভিত্তিক বিনিয়োগ রয়েছে। এই দুই ধরনের বিনিয়োগ মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ৭.৩৬ কোটিরও বেশি বলে হলফনামায় দাবি করা হয়েছে। তবে তাঁর মোট সম্পদের বড় অংশই ইক্যুইটি হোল্ডিংয়ের উপর নির্ভরশীল হওয়ায় তা তুলনামূলকভাবে কম তরল (ইলিকুইড) সম্পদ হিসেবেই বিবেচিত। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ, দায়-দেনা এবং ফৌজদারি মামলার মতো বাধ্যতামূলক তথ্য হলফনামার মাধ্যমে প্রকাশ করতে হয়। এই তথ্য ভোটারদের সামনে প্রার্থীর আর্থিক অবস্থার একটি স্বচ্ছ চিত্র তুলে ধরতে সাহায্য করে।