Narendra Modi: শিক্ষক দিবসে কলেজের অনুষ্ঠান, দিল্লি মেট্রোয় চড়ে গেলেন প্রধানমন্ত্রী

Published : Sep 05, 2026, 09:38 PM IST
Prime Minister Narendra Modi

সংক্ষিপ্ত

PM Modi Metro Ride: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) দেশের বিভিন্ন শহরে মেট্রোরেলে চড়েছেন। শনিবার তিনি ফের মেট্রোরেলে চড়লেন। শ্রীরাম কলেজ অফ কমার্সে (Shri Ram College of Commerce) শিক্ষক দিবসের (Teachers Day 2026) অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি মেট্রোতে (Delhi Metro) চড়ে গেলেন প্রধানমন্ত্রী।

DID YOU KNOW ?
মেট্রো সফর প্রধানমন্ত্রীর
দেশের বিভিন্ন শহরে মেট্রোরেলে চড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি ফের দিল্লি মেট্রোয় চড়লেন।

Prime Minister Narendra Modi: শনিবার শ্রী রাম কলেজ অব কমার্সে (Shri Ram College of Commerce) শিক্ষক দিবসের (Teachers Day 2026) অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার দিল্লি মেট্রোয় (Delhi Metro) চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কলেজের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। তাঁর হাতে ছিল দিল্লি মেট্রোর কার্ড। ট্রেনে সহযাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি। ফলে প্রতিদিনের সাধারণ যাতায়াতই মেট্রোর অন্যান্য যাত্রীদের কাছে হয়ে ওঠে এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা। কলেজের উদ্দেশে যাওয়ার সময় একাধিক যাত্রী ও পড়ুয়ার সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি এর আগেও একাধিকবার মেট্রোরেলে চড়েছেন। ফের মেট্রোয় চড়লেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন পর শ্রী রাম কলেজ অব কমার্সে প্রধানমন্ত্রী

শ্রী রাম কলেজ অব কমার্স এক গুরুত্বপূর্ণ মাইলফলক উদ্‌যাপন করছে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষ পালন করল। এই কলেজের শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীও (Union Education Minister Pralhad Joshi) এই অনুষ্ঠানে ছিলেন। এবারের আয়োজনের সঙ্গে রয়েছে জাতীয় শিক্ষক দিবসেরও যোগসূত্র। শতবর্ষ উদ্‌যাপনে কলেজের বর্তমান পড়ুয়াদের পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষক এবং প্রাক্তনীদেরও আমন্ত্রণ জানানো হয়। এক দশকেরও বেশি সময় পর ফের শ্রী রাম কলেজ অব কমার্সে কোনও অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী (Chief Minister of Gujarat) থাকাকালীন শেষবার তিনি এই কলেজে এসেছিলেন।

ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর

চলতি বছরের এপ্রিলেও শ্রী রাম কলেজ অব কমার্সের শতবর্ষ উপলক্ষে কলেজের গভর্নিং বডি এবং একটি প্রতিনিধি দলের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় এই কলেজের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেছিলেন তিনি। এর কয়েক মাস পর এবার সরাসরি কলেজে হাজির প্রধানমন্ত্রী। তবে এবার তাঁর সফরের শুরুটাই ছিল ব্যতিক্রমী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০০
শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
শনিবার দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মেট্রোয় চড়লেন প্রধানমন্ত্রী।
Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: DA বাড়ছে ১৮ শতাংশ! সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, ৪২% থেকে বেড় হচ্ছে ৬০%
Youth Falls from Flyover নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে সোজা রাস্তায় আছড়ে পড়লেন বাইক চালক! তারপর ঘটল অবাক কাণ্ড