Nepal Flash Flood Update: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী বন্যাবিধ্বস্ত নেপালকে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজ ও মানবিক সাহায্যই এখন মূল লক্ষ্য। এখনও পর্যন্ত ৬৩ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা বাড়ছে।

Nepal Flash Flood Update: হড়পা বানে বিধ্বস্ত নেপালের পাশে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার জানিয়েছেন, ভয়াবহ বন্যার এই কঠিন সময়ে ভারত নেপালের পাশে আছে। তিনি বলেন, ‘’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রতিবেশী দেশকে সবরকম সাহায্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।''

সাহায্যের আশ্বাস ভারতের

নেপালের এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলতে গিয়ে চৌহান বলেন, ভারত বরাবরই এই অঞ্চলের দেশগুলির বিপদে সবার আগে এগিয়ে আসে। তিনি বলেন, "যখনই কোথাও প্রাকৃতিক দুর্যোগ হয়, ভারতই প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ভারত দ্রুত সবরকম সাহায্য পাঠানোর ব্যবস্থা করছে।"

উদ্ধার অভিযানের মূল লক্ষ্যের ওপর জোর দিয়ে চৌহান বলেন, "আমাদের প্রথম কাজ হল নিখোঁজ ভাই-বোনদের খুঁজে বের করা এবং নেপালের দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়ানো। ভারত এর জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না।"

উদ্ধারকাজ ও বাড়তে থাকা মৃতের সংখ্যা

এর আগে, ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছিল যে নেপালের ত্রিশূলী-১ প্রজেক্টে কর্মরত ৬৩ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই হড়পা বানে বিপর্যস্ত গোটা হিমালয়ের এই দেশটি।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে উদ্ধার হওয়া ভারতীয়দের নাম প্রকাশ করেন এবং লেখেন, "নেপালে উদ্ধার হওয়া ভারতীয়দের সম্পর্কে আপডেট।"

এদিকে, নেপালে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA) তাদের সর্বশেষ রিপোর্টে জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৮৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন। এই বিপর্যয় ঘটেছে নেপালের রাসুয়া জেলার ভোটে কোশি নদীর বন্যায়।

রিপোর্টে বলা হয়েছে, জেলা প্রশাসন এবং জেলা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। ভোটে কোশি নদীর বন্যার পর থেকে বড় আকারের তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।