
Pune Ketan Agarwal Murder Case: সারা দেশকে নাড়িয়ে দেওয়া পুনের কেতন আগরওয়াল খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হবু বর কেতনকে ট্রেকিংয়ে নিয়ে গিয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে ৪০০ ফুট গভীর খাদে ফেলে খুন করে তার হবু স্ত্রী সিয়া গোয়েল। কিন্তু পুলিশি তদন্তে জানা গেছে, এটা তার প্রথম চেষ্টা ছিল না। এর আগেও দু'বার কেতনকে মারার চেষ্টা করেছিল সিয়া, কিন্তু সফল হয়নি। তৃতীয় চেষ্টায় সে সফল হয়।
প্রথমবার, ৩১ মে সিয়া আর কেতন মহারাষ্ট্রের লোহাগড় ফোর্টে ট্রেকিং করতে গিয়েছিল। সেখানেই কেতনকে সবার অলক্ষ্যে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেই প্ল্যান ভেস্তে যায়।
এরপর ১৪ জুন কেতনকে খুন করার দ্বিতীয় চেষ্টা করা হয়। সেদিনও সিয়া কেতনকে লোহাগড় ফোর্টে নিয়ে যায়। এবার তার সঙ্গে ছিল প্রেমিক চেতন চৌধুরী। সিয়া সাপের অজুহাত দিয়ে চেঁচামেচি করে কেতনকে জড়িয়ে ধরার নাটক করে এবং খাদে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সে যাত্রায় কেতন বেঁচে যায়। সিয়া 'সাপ' বলে চিৎকার করায় কেতনের মনোযোগ অন্যদিকে চলে যায়, তাই সে আসল ষড়যন্ত্রটা ধরতে পারেনি।
শেষমেশ, ১৯ জুন মহাবালেশ্বরের এক বিলাসবহুল রিসর্টে বন্ধুদের সঙ্গে পার্টির আয়োজন করা হয়। সেই ছুতোয় কেতনকে আবার লোহাগড় ফোর্টে ট্রেকিংয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই কেতনকে খাদে ফেলে দেওয়া হয় এবং পুরো ঘটনাটাকে একটা দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়। এভাবেই সিয়া তার পথের কাঁটা কেতনকে সরাতে সফল হয়।
কেতন আগরওয়াল নিজে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। ১৮ জুন তিনি হবু স্ত্রী সিয়ার সঙ্গে লোহাগড় ফোর্টে যান। সেখানে ছবি তোলার সময় ৪০০ ফুট গভীর খাদে পড়ে মারা যান। সিয়া সঙ্গে সঙ্গে লোনাভালা পুলিশ স্টেশনে গিয়ে জানায় যে, কেতনের পা পিছলে সে পড়ে গেছে। প্রায় তিন ঘণ্টার অপারেশনের পর কেতনের দেহ উদ্ধার করা হয়। এরপরেই সিয়া ইনস্টাগ্রামে একটি আবেগঘন স্টোরি দেয়, "আমি তোমাকে খুব ভালোবাসতাম। কিন্তু তুমি আমার জন্মদিনের দিনই আমাকে ছেড়ে চলে গেলে।"
সিয়ার প্রেমিক চেতন চৌধুরী যেভাবে ধরা পড়ল, সেটাও বেশ ফিল্মি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হুডি পরা এক ব্যক্তি সিয়া আর কেতনকে অনুসরণ করছে। সেদিন তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এত গরমে হুডি পরাটা পুলিশের কাছে অস্বাভাবিক লাগে। লোকটির সন্দেহজনক হাবভাব দেখে তদন্ত শুরু হয় এবং চেতন চৌধুরী ধরা পড়ে যায়।
এই ঘটনা ২০০৩ সালের ৩ ডিসেম্বরের বেঙ্গালুরুর কুখ্যাত রিং রোড হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। সেখানে শুভা নামের এক তরুণী তার হবু স্বামী গিরীশকে খুন করিয়েছিল। কারণ সে তার প্রেমিক অরুণ ভার্মাকে বিয়ে করতে চেয়েছিল। পুনের ঘটনাটা যেন তারই পুনরাবৃত্তি।
MURDER OR ACCIDENT? Viral CCTV Capture the Moments Before Ketan's Death
A photo claimed to have been taken shortly before Ketan Agrawal's death has gone viral online, bringing renewed attention to the Lohagarh Fort case. Ketan died at the fort on June 18, and the case took a… pic.twitter.com/Rp0ggg49kt— upuknews (@upuknews1) June 24, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।