শাশুড়িকে ধর্ষণ করল জামাই, মেয়েকে ডিভোর্সের হুমকি দিয়েও বাঁচল না অভিযুক্ত

Published : Aug 03, 2019, 04:48 PM IST
শাশুড়িকে ধর্ষণ করল জামাই, মেয়েকে ডিভোর্সের হুমকি দিয়েও বাঁচল না অভিযুক্ত

সংক্ষিপ্ত

হায়দরাবাদ শহরের ঘটনা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে মুখ খুললে স্ত্রীকে ডিভোর্সের হুমকি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ  

নিজের শাশুড়িকেই গ্রেফতার করে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বালাপুরে। অভিযোগ নিজের শাশুড়িকে ধর্ষণ করে তা কাউকে না জানানোর জন্য নির্যাতিতাকে হুমকিও দেয় অভিযুক্ত। 

সংবাদসংস্থার খবর অনুযায়ী, সাতাশ বছর বয়সি ওই যুবকের সঙ্গে বছরখানেক আগে নির্যাতিতার মেয়ের বিয়ে হয়। অভিযোগ গত বুধবার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্ত তার শাশুড়িকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে শহরের চন্দ্রইয়ানগুট্টা এলাকায়। অভিযুক্ত যুবক কান্দিকাল এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন- কীভাবে হয় ধর্ষণ, শিশুদের নিয়ে ক্লাসের মধ্যে অভিনয় করে কাঠগড়ায় ২ শিক্ষক

আরও পড়ুন- ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় গোপন রাখতে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছেন, অত্যাচার করার পরে তাঁকে বাড়িতে পৌঁছে দেয় অভিযুক্ত জামাই। সঙ্গে হুমকি দিয়ে সে বলে, বিষয়টি কাউকে জানালে তাঁর মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করবে সে। 

যদিও, হুমকিতে ভয় না পেয়ে গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এর পরেই অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা করেছে পুলিশ। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে নিম্নচাপ! আছড়ে পড়তে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলে
SEMICON India 2026: সেমিকন ইন্ডিয়ায় কাস্টমস এবং পরিবহনের সমস্যা মেটানোর আশ্বাস কেন্দ্রের