সোনম ওয়াংচুকের অনশনের ২০ দিন, '২০ জুলাই পর্যন্তই বাঁচব'—দাবি অনশনকারীর, কী বলছেন চিকিৎসকরা?

Published : Jul 17, 2026, 02:51 PM IST

সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন ২০ দিনে গড়াতেই স্বাস্থ্যে চরম অবনতি, ৯ কেজি ওজন কমে সংকটজনক অবস্থা। Delhi High Court-এর হস্তক্ষেপ থেকে ২০ জুলাই Parliament March-এর প্রস্তুতি, জানুন সব আপডেট।

PREV
110
‘মৃত্যুশয্যায়’ ওয়াংচুক, দাবি CJP প্রধানের

ককরোজ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বৃহস্পতিবার এক আবেগঘন আবেদনে জানান, সোনম ওয়াংচুক এখন মৃত্যুশয্যায় রয়েছেন। জুন মাসের ২৮ তারিখ থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করার পর থেকেই তিনি ওয়াংচুকের পাশে রয়েছেন।

210
শরীরে হাড় স্পষ্ট, হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার উপক্রম

সিজেপি প্রকাশিত ভিডিওতে দিপকে জানান, ওয়াংচুক এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তাঁর হাড় স্পষ্ট দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শৌচালয়ে যাওয়ার সময় দু’বার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল বলেও দাবি করেন তিনি।

310
অনশন ভাঙতে অস্বীকার, কর্মীকে ধমক ওয়াংচুকের

অনশন ভাঙার অনুরোধ জানাতে গেলে ওয়াংচুক কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সরকার কেন তাঁদের কথা শুনছে না, সেই প্রশ্ন তোলাই এখন জরুরি, অনশন বন্ধ করার প্রশ্নই নেই। সোনম ওয়াংচুক স্পষ্ট করে জানিয়েছেন তিনি আপাতত অনশন ভাঙবেন না। গতকালই তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর শরীরের পরিস্থিতি খারাপ। কিন্তু মৃত্যু হবে এমন পরিস্থিতি তৈরি হয়নি।

410
২০ জুলাই পর্যন্ত বাঁচার প্রতিশ্রুতি: সোনম ওয়াংচুক

দুর্বল শরীরেও শুক্রবার হাস্যোজ্জ্বল মেজাজে ওয়াংচুক জানান, সংসদ অভিযানের দিন অর্থাৎ ২০ জুলাই পর্যন্ত তিনি বেঁচে থাকবেনই। এমনকি আন্দোলন সফল না হলে ‘ভূত হয়ে ফিরে আসার’ কথাও বলেন তিনি। এই পরিস্থিতিতেও সোনম ওয়াংচুক রীতিমত মজা করেই কথা বলেছেন।

510
চিকিৎসকদের সতর্কবার্তা, সংকটজনক পর্যায়ে অনশন

চিকিৎসকদের মতে, দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের শারীরিক অবস্থা সংকটজনক পর্যায়ে পৌঁছেছে এবং পরবর্তী ধাপে অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

610
দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপ:

সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট প্রশাসনকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার উপর নজরদারি এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও দিল্লি সরকারের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট চেয়েছে কোর্ট।

710
৯ কেজির বেশি ওজন কমেছে

সাম্প্রতিক মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, অনশন শুরুর পর থেকে ওয়াংচুকের ওজন ৯ কিলোগ্রামেরও বেশি কমে বর্তমানে দাঁড়িয়েছে ৫৬.৯ কেজিতে। চিকিৎসকদের মতে, শরীরে গ্লুকোজ ফুরিয়ে যাওয়ার পর এখন পেশি ক্ষয় হচ্ছে।

810
নিজেই দিলেন আশ্বাস

স্বাস্থ্যের অবনতির খবরের কিছু আগেই এক ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তাঁর মেডিক্যাল পরীক্ষার ফলাফল ১৮ দিনের অনশনের নিরিখে স্বাভাবিক এবং তিনি এখনই মারা যাচ্ছেন না।

910
রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সমর্থন

আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, অভিনেত্রী সোনাক্ষী সিনহা-সহ বহু রাজনীতিবিদ ও তারকা ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। কেজরিওয়াল সোনম ওয়াংচুককেই আগামী শিক্ষামন্ত্রী করার আহ্বান জানিয়েছেন। এদিন সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেন, কংগ্রেস নেতা পবন খেরা।

1010
২০ জুলাই সংসদ অভিযানের প্রস্তুতি তুঙ্গে

নিট-সহ একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ জুলাই সংসদ অভিমুখে বিশাল মিছিলের ডাক দিয়েছে সিজেপি। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি মানুষ এই মিছিলে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories