এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার! দুর্ঘটনা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

Published : Jun 11, 2026, 06:54 PM IST

যেসব মহিলারা সংসার চালান তাদের 'হোমমেকার' বলে ছোট করা যাবে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার, নির্ধারণ করল সুপ্রিম কোর্ট। 

PREV
16
মহিলারা শুধুই হোমমেকার নন!

যেসব মহিলারা সংসার চালান তাদের 'হোমমেকার' বলে ছোট করা যাবে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানিয়েছে, মহিলারা শুধুমাত্র যে ঘরের কাজ করেন এমনটা নয়। তারা একটা পরিবারকে ধরে রাখেন, পরবর্তী প্রজন্ম গড়ে তোলেন। মহিলারা দেশগঠনে সাহায্য করেন।

26
মোটর দুর্ঘটনার ক্ষতিপুরণ মামলা

২০০১ সালে নভেম্বর মাসে পঞ্জাবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। তাঁর মৃত্যুতে ক্ষতিপুরণ চেয়ে মোটর অ্য়াক্সিডেন্ট ক্লেম ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিল পরিবার। সেখানেই নিহতের পরিবারকে ২০২৪ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নিহতের পরিবার। হাইকোর্ট ৮.৪ লক্ষ টাকা ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছিল। তারপরই পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট নিহতের পরিবারকে ৬২.৭৮ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। বিমা সংস্থাকে এই টাকা দিতে হবে বলে জানিয়েছে।

36
সেই মামলাতেই পর্যবেক্ষণ

সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চের পর্যবেক্ষণ যারা সংসার সামলান, তারা যে দায়িত্ব পালন করেন তার অর্থনৈতিক মূল্য অপরিসীম। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে , প্রতিপালন করতে সাহায্য করেন তাঁরা। পরিবারের ভিত মজবুত করেন। মানুষের অগ্রগতিতে সাহায্য করেন। বিচারপতি আরও বলেন, হোম মেকার না বলে তাদের দেশের নির্মাতা বলা উচিৎ।

46
মোটর দুর্ঘটনায় আর্থিক সাহায্যের গাইডলাইন

সুপ্রিম কোর্ট মোটর দুর্ঘটনায় পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার গাইডলাইন প্রকাশ করেছে। দুর্ঘটনায় বধূর মৃত্যু হলে পরিবারকে কতটা আর্থিক সাহায্য করা হবে তার বিধিও প্রকাশ করা হয়েছে। বিচারপতি করোলের পর্যবেক্ষণ, 'একটি দেশ এবং মানবসমাজের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বধূর। হোমমেকাররা দেশ গঠন করেন। দেশের নির্মাণকারী হিসাবে এক জন বধূর ভূমিকা বিবেচনা করে আমরা দেখেছি, পরিবারের লোকজনকে সেবাদান, সংসারের কাজকর্মের ন্যূনতম মাসিক মূল্য ৩০ হাজার টাকা।'

56
সুপ্রিম কোর্টের বার্তা

প্রিম কোর্ট আরও জানায়, সারা দেশে লক্ষ লক্ষ বধূ সংসারের জন্য যে কাজ করেন, তা সে ভাবে লক্ষ্যই করা হয় না। তার মূল্যও দেওয়া হয় না। তাই তাঁকে শুধু ‘হোমমেকার’ বলা উচিত নয়। দেশের ‘নির্মাতা’ বলা দরকার।পাশাপাশি সুপ্রিম কোর্ট দ্রুত ক্ষতিপুরণ দিতে দিতে নির্দেশ দিয়েছে।

66
বৈবাহিক সম্পর্কে মহিলাদের ভূমিকা

সুপ্রিম কোর্ট বলেছে, বিয়ে মানেই পরিচারিকা নিয়োগ নয়। সুপ্রিম কোর্টের মতে সংসারের দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়েরই। এক জন মহিলা বিবাহিত বলেই তাঁর ইচ্ছা, পেশাগত উচ্চাকাঙ্ক্ষা খর্ব করা যায় না। সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার পরেও কোনও মহিলা যদি নিজের পেশায় সফল হতে চান তাহলে তা তাঁর স্বামী, শ্বশুরবাড়ির লোকজনের প্রতি নির্মমতা বলে ধরে নেওয়া যাবে না।

Read more Photos on
click me!

Recommended Stories