দীপাবলিতে সরকারের বিশেষ উপহার, ২০০ টাকায় মিলছে খাদ্য সামগ্রীর স্পেশ্যাল প্যাকেজ, কী কী থাকছে?

Published : Oct 30, 2026, 08:53 AM IST

দীপাবলি উপলক্ষে তামিলনাড়ু সরকার ২০০ টাকায় ১০টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি স্পেশ্যাল গ্রসারি প্যাকেজ চালু করেছে। ৩০ অক্টোবর থেকে রাজ্যের সমবায় দোকানগুলোর মাধ্যমে এই প্যাকেজ পাওয়া যাবে।

PREV
15

আর কদিন পর দীপাবলি। সারা দেশ জুড়ে পালিত হয় এই উৎসব। এই উৎসবে সরকার দিচ্ছে বিশেষ উপহার, ২০০ টাকায় মিলছে খাদ্য সামগ্রীর স্পেশ্যাল প্যাকেজ। চালু হচ্ছে দিওয়ালি গ্রসারি প্যাকেজ (Diwali Grocery Package)। আজ ৩০ অক্টোবর থেকে মিলবে এই প্যাকেজ।

25

৩০ অক্টোবর থেকে রাজ্যের সমবায় দোকানগুলোর মাধ্যমে ২০০ টাকায় ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই প্যাকেজ পাওয়া যাবে। জেনে নিন কী কী থাকছে এই প্যাকেজে।

35

উৎসবের মরশুমে সাধারণত পারিবারিক খরচ অনেকটা বেড়ে যায়। সেই কথা ভেবেই দীপাবলি উপলক্ষে তামিলনাড়ু সরকার বিশেষ প্যাকেজ চালু করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, তা নিশ্চিত করা।

45

এই প্যাকেজে থাকবে মুগ ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, ধরে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, রসুন, তেঁতুল এবং সর্ষে। রাজ্যের সমবায় খুচরো বিক্রয় নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই প্যাকেজ চালু করল তামিলনাড়ু সরকার।

55

এই নতুন ২০০ টাকার প্যাজেকটি বর্তমানে চালু থাকা ৫০০ টাকার গ্রসারি প্যাকেজের পাশাপাশি পাওয়া যাবে, যার ফলে ক্রেতারা উৎসবের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রী আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।

Read more Photos on
click me!

Recommended Stories