লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি জানান, সোমবার সংসদের মঞ্চ থেকে তিনি এই বিষয়ে কথা বলবেন। "আমি আগামীকাল সংসদের মঞ্চ ব্যবহার করে কথা বলব," সাংবাদিকদের বলেন রাহুল গান্ধী। তবে কংগ্রেস দল এই বাজেটকে 'নিষ্প্রভ' বলে বর্ণনা করেছে।
25
নির্মলার রেকর্ড ভাঙা বাজেট পেশ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর নবম বাজেট পেশ করেন। এর মধ্যে দিয়ে তিনি ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে টানা নয়টি বাজেট পেশ করে ইতিহাস তৈরি করেন এবং নিজের রেকর্ড নিজেই ভাঙেন। প্রায় ৯০ মিনিট ছিল তাঁর বাজেট বক্তৃতা।
35
নির্মলার বার্তা
লোকসভায় ভাষণ দেওয়ার সময় সীতারামন জোর দিয়ে বলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) সরকারের 'সংস্কার এক্সপ্রেস' সঠিক পথেই এগোচ্ছে এবং নিজের দায়িত্ব পূরণের জন্য এই গতি বজায় রাখবে। এনডিএ সরকারের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে সীতারামন বলেন, ২০১৪ সাল থেকে ভারতের অর্থনৈতিক যাত্রাপথ স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা এবং ধারাবাহিক বৃদ্ধি দ্বারা চিহ্নিত হয়েছে।
"সংস্কার এক্সপ্রেস সঠিক পথেই এগোচ্ছে এবং আমাদের দায়িত্ব পূরণে সাহায্য করার জন্য এর গতি বজায় রাখবে। ১২ বছর আগে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন থেকে দেশের অর্থনৈতিক যাত্রাপথ স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক বৃদ্ধি এবং মাঝারি মুদ্রাস্ফীতি দ্বারা চিহ্নিত হয়েছে। অনিশ্চয়তা এবং বাধার সময়েও আমরা যে সচেতন সিদ্ধান্ত নিয়েছি, এটা তারই ফল," বলেন সীতারামন।
"যদিও নথিগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখা দরকার, ৯০ মিনিট পরেই এটা স্পষ্ট যে বাজেট ২০২৬/২৭ নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল, তা পূরণ করতে এটি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এটা একেবারেই নিষ্প্রভ ছিল। ভাষণটিও অস্বচ্ছ ছিল, কারণ গুরুত্বপূর্ণ কর্মসূচি ও প্রকল্পগুলির জন্য বাজেট বরাদ্দের কোনও ধারণাই এতে দেওয়া হয়নি," বলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।
55
তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণের বাজেটে বাংলার কথা নেই বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, একবারও বাংলার নামও উচ্চারণ করা হয়নি বাজেটে। একই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাজেটে সাধারণ, পিছিয়ে পড়া, তফশিলি জাতি, ওবিসির জন্য কিছু নেই।