IPO থেকে কর—কিছু পেমেন্টে বেশি সীমা
বীমা ও শেয়ারবাজার সংক্রান্ত নির্দিষ্ট UPI লেনদেনে ২ লক্ষ টাকা পর্যন্ত সীমা থাকতে পারে। আবার IPO, কর প্রদান, হাসপাতাল, স্কুল ও কলেজের মতো নির্দিষ্ট ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা রয়েছে। তবে কোন ক্ষেত্রে কত সীমা প্রযোজ্য, তা নির্ভর করে সংশ্লিষ্ট ক্যাটাগরি ও ব্যাঙ্কের নিয়মের উপর।