MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন

SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন

SSC Case: কীভাবে হয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতি ? কত টাকা লুঠ করা হয়েছিল চাকরিপ্রার্থীদের থেকে? কে কে জড়িত রয়েছে এই কেলেঙ্কারিতে? এবার সবকিছু জানিয়ে দেবেন দুই অভিযুক্ত, যারা রাজসাক্ষী হতে চেয়েছেন। কোর্টও তাতে সায় দিয়েছে।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Sep 04 2026, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড়
Image Credit : GEMINI

এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড়

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আরও নতুন তথ্য সামনে আসতে চলেছে। তেমনই জল্পনা রাজ্য-রাজনীতিতে। মামলার তদন্তে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
রাজসাক্ষী হতে চেয়ে আবেদন দুই অভিযুক্তের
Image Credit : ANI

রাজসাক্ষী হতে চেয়ে আবেদন দুই অভিযুক্তের

এসএসসির তৎকালীন ডেটা এন্ট্রি অপারেটর পর্ণা বসু এবং প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য সিবিআইয়ের মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য, দু'জনেই এই মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত।

Related Articles

Related image1
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Related image2
কর্ণাটকে শীর্ষস্থানীয় কূটনীতিকরা, লক্ষ্য বিনিয়োগ আর আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো
38
আবেদনে সবুজ সংকেত আদালতের
Image Credit : Asianet News

আবেদনে সবুজ সংকেত আদালতের

পর্ণা ও সমরজিতের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছে আদালত। এর ফলে মামলার তদন্তপ্রক্রিয়ায় নতুন দিক উন্মোচিত হতে পারে বলে মত আইনজ্ঞদের একাংশের।

48
বয়ান রেকর্ড করছে তদন্তকারী সংস্থা
Image Credit : FREEPIK

বয়ান রেকর্ড করছে তদন্তকারী সংস্থা

রাজসাক্ষী হওয়ার শর্ত পূরণ করতে ইতিমধ্যেই সমরজিৎ ও পর্ণার বয়ান রেকর্ড করা শুরু করেছে সিবিআই। তাঁরা দুর্নীতি সম্পর্কে কতটা বিস্তারিত তথ্য দিচ্ছেন, তার ভিত্তিতেই এই বিষয়ে চূড়ান্ত মতামত জানাবে তদন্তকারী সংস্থা।

58
আদালতের শর্ত কী বলছে?
Image Credit : freepik

আদালতের শর্ত কী বলছে?

রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণের ক্ষেত্রে আদালতের স্পষ্ট শর্ত হল, দুর্নীতিতে ঠিক কারা কারা জড়িত, তা সম্পর্কে যা কিছু জানেন অভিযুক্তরা, তার সম্পূর্ণটাই প্রকাশ করতে হবে তদন্তকারী সংস্থার কাছে।

68
চার্জশিটে আগে থেকেই নাম ছিল দু'জনের
Image Credit : Asianet News

চার্জশিটে আগে থেকেই নাম ছিল দু'জনের

উল্লেখযোগ্য বিষয় হল, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে সমরজিৎ আচার্য ও পর্ণা বসু, দু'জনেরই নাম আগে থেকেই ছিল। এখন তাঁরাই রাজসাক্ষী হতে চাওয়ায় জল্পনা আরও বেড়েছে।

78
প্রশ্ন তুললেন অন্য অভিযুক্তদের আইনজীবী
Image Credit : Gemini AI

প্রশ্ন তুললেন অন্য অভিযুক্তদের আইনজীবী

এসএসসির উপদেষ্টা কমিটির তৎকালীন প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা 'নাইসা'-র শীর্ষ আধিকারিক নীলাদ্রি দাসের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত কটাক্ষ করে বলেন, এই দু'জন নিজেরাই অভিযুক্ত হয়ে এখন রাজসাক্ষী হতে চাইছেন, এতেই স্পষ্ট সিবিআইয়ের হাতে বিশেষ কোনও তথ্যপ্রমাণ নেই।

88
তদন্তে নয়া মাত্রা, নজরে আদালতের পরবর্তী পদক্ষেপ
Image Credit : Gemini AI

তদন্তে নয়া মাত্রা, নজরে আদালতের পরবর্তী পদক্ষেপ

সব মিলিয়ে দীর্ঘদিন ধরে চলা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যোগ হল আরও একটি নতুন মাত্রা। এখন সবার নজর, আদালত ও সিবিআই পরবর্তীতে কী পদক্ষেপ নেয় তার দিকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
বাংলায় এসে শুভেন্দুর প্রশংসায় ধীরেন্দ্র শাস্ত্রী, মমতা জমানার সভা নিয়ে বড় দাবি
Recommended image2
Now Playing
উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস, মিঠুনকে বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
Now Playing
Food Safety Katwa News: এই রেস্টুরেন্টে খাচ্ছেন? কাটোয়ায় রেস্তোরাঁয় পুরসভার হানায় বেরোল ভয়ঙ্কর ছবি
Recommended image4
Nabanna Salary Hike: ডিএ-এর আগেই রাজ্যের এই সরকারি কর্মীরা পাবেন সাম্মানিক! পুজোর আগে ঢুকবে মোটা টাকা
Recommended image5
Now Playing
Canning News: থানার আইসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ! BJP-র বিক্ষোভে প্রকাশ্যে ভাইরাল ভিডিও
Related Stories
Recommended image1
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Recommended image2
কর্ণাটকে শীর্ষস্থানীয় কূটনীতিকরা, লক্ষ্য বিনিয়োগ আর আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved