Viral Video: স্কুল-পালিয়ে তাজ্জব কীর্তি! ব্রিজের নীচে দুই প্রেমিকার সঙ্গে ছাত্রের শরীরী ঘনিষ্ঠতা

Published : Nov 29, 2023, 10:35 AM IST
viral

সংক্ষিপ্ত

স্কুলের পোশাক পরে ছাত্রছাত্রীদের শরীরী ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়তে দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। 

কখনও মাখো মাখো প্রেম, কখনও নাচ, আবার কখনও চূড়ান্ত মারপিট। নতুন নতুন উন্মাদনা নিয়ে দিল্লি মেট্রো প্রায় প্রত্যেক সপ্তাহেই নতুন করে উঠে আসে সংবাদের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় দিল্লি মেট্রোর নতুন নতুন ঘটনার ভিডিওগুলি নেটিজেনদের মধ্যে প্রবল মতবিরোধ সৃষ্টি করে। সেই দিল্লি মেট্রোই আবার জুড়ে গেল আরেকটি অদ্ভুত ঘটনার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই কাণ্ডের ভিডিও, যা দেখে নেটিজেনরাও থতমত খেয়ে যাচ্ছেন। 

-

এবারের ঘটনাটি দিল্লি মেট্রোর ভেতরে নয়, বরং, বাইরে। ঘটনাটি ঘটেছে মেট্রোর ব্রিজের নীচে। অর্থাৎ, কোনও-না-কোনও উপায়ে, দিল্লিবাসী সবসময়েই তাজ্জব কীর্তির সাক্ষী হয়ে থাকেন, সে কথা প্রমাণিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে তিনজন স্কুল পড়ুয়াকে। স্কুলের ইউনিফর্ম পরেই ভয়ঙ্কর নিয়ম- বিরুদ্ধ কাজ করে বসল এই ছাত্রছাত্রীরা। ঘটনাটির ভিডিও রেকর্ড করা হয়েছে অন্য কোনও দিক থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপটিতে এক ছাত্রকে দেখা গেছে, একসঙ্গে দু'জন ছাত্রীর সঙ্গে চুমু এবং শরীরী ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়তে। 


-

ইন্টারনেটে ভিডিওটি ঝড়ের বেগে শেয়ার হয়ে গেছে। তবে, ভিডিওতে ঘটনার তারিখ এবং অবস্থান নিশ্চিত করা হয়নি। ভাইরাল পোস্ট অনুসারে, ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রো ব্রিজের নীচে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট এক্স (আগের টুইটার) 'রাকা' থেকে শেয়ার করা হয়েছে। পোস্টটির হিন্দিতে ক্যাপশন দেওয়া হয়েছে, “দিল্লি মেট্রো ব্রিজের নীচে স্কুল ড্রেসে পড়াশোনা চলছে।” 


-


ভিডিওটি দেখে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই কার্যত নির্বাক হয়ে গেছেন। আগামী প্রজন্মের ভবিষ্যত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি, দিল্লির স্কুলগুলির নিয়ম শৃঙ্খলা সম্পর্কেও সন্দিহান প্রকাশ করেছেন অনেকে। যদিও, ভিডিওয় দেখতে পাওয়া ছাত্রছাত্রীরা কোন স্কুল থেকে এসেছিল, তা স্পষ্ট বোঝা যায়নি।  তবে, এই ভিডিওতে তাদের ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে বলেও প্রতিবাদ করেছেন অনেকে। 

-
 


আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর রাতে কলকাতা এবং দেশের আকাশে বাঁকা চাঁদের গায়ে আলোর বিন্দু! কী বলছে স্পেস সায়েন্স?
Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে জনস্রোত, নজর কাড়ছে ৬৯ ফুটের খৈরাতাবাদ গণেশও