MS Dhoni: হুক্কায় টান দিয়ে ধোঁয়া ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি! ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের চরম হতাশা

Published : Jan 07, 2024, 12:51 PM ISTUpdated : Jan 07, 2024, 01:05 PM IST
dhoni

সংক্ষিপ্ত

ফিটনেসের জন্য লক্ষ লক্ষ ভক্তদের কাছে তিনিই লক্ষ্যমাত্রা। তাঁকে গড়গড়ায় টান দিতে দেখে সোশ্যাল মাধ্যমে ক্ষোভের বন্যা। 

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের সুপারস্টার এমএস ধোনি নিজের ফিটনেসের জন্য ভক্তদের কাছে দারুণ জনপ্রিয়। যদিও তিনি একজন অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটার এবং শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) -এই বর্তমানে খেলতে নামবেন, তবে গত মরসুমে হাঁটুর চোটের বিরুদ্ধে তাঁর লড়াই সবাইকে অবাক করে দিয়েছিল। ৪২ বছর বয়সি ভারতের এই ঠাণ্ডা মস্তিষ্কের দুর্দান্ত খেলোয়াড় সবসময়েই থাকেন ফিটনেস গেমের শীর্ষে, কিন্তু, সাম্প্রতিক একটি ভিডিও-এ তাঁর চেনা ছবি পালটে গিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। 
 

সম্প্রতি একটি পার্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাস্থ্য সচেতন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) -কে সেই পার্টিতে দেখা গেছে খোশ মেজাজে হুক্কা-র গড়গড়ায় টান দিয়ে হু হু করে ধোঁয়া ছাড়তে। 

যে ব্যক্তি স্বাস্থ্যের বিষয়ে দেশের যুব-তরুণদের আইকন, তাঁকে অবলীলায় ধূমপান করতে দেখে কার্যত থ হয়ে গেছে নেট দুনিয়া। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।


যদিও, এম.এস ধোনির প্রাক্তন আইপিএল সতীর্থ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি একথা প্রকাশ করেছিলেন যে, হুক্কা টানার জন্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে মিশে থাকতেন। তিনিই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, ধোনি হুক্কায় ধূমপান করতে পছন্দ করেন। তাই, তিনি প্রায়শই তাঁর ঘরে হুক্কা রাখতেন। আপনি ভিতরে গেলে প্রায়শই সেখানে অনেক তরুণ খেলোয়াড়কে খুঁজে পাবেন।" 

 

PREV
click me!

Recommended Stories

Sugarcane Farmers: যোগী সরকারের রেকর্ড! ৯ বছরে আখ চাষিদের অ্যাকাউন্টে ৩.২২ লক্ষ কোটি টাকা
Woman Climbs Water Tank: অভিমানে ওভারহেড জলের ট্যাঙ্কে উঠলেন তরুণী, শোলের বীরুসুলভ কীর্তি শেষে ঘটল বড় ঘটনা