Breaking News: লোকসভায় কান্নাকাটি! কাঁদানে গ্যাস নিয়ে ঢুকে পড়লেন ২ ব্যক্তি

Published : Dec 13, 2023, 01:32 PM ISTUpdated : Dec 13, 2023, 02:05 PM IST
lok sabha

সংক্ষিপ্ত

কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে দিতেই মন্ত্রী-আমলাদের চোখে জল!

বিজেপি সাংসদ খগেন মুর্মু‌ বক্তৃতা রাখার সময় বিরাট চাঞ্চল্য। ভারতীয় লোকসভার ওয়েলে কাঁদানে গ্যাস নিয়ে ঢুকে পড়লেন ২ ব্যক্তি। আচমকা তাঁদের ঢুকে পড়া আটকাতে পারেননি কোনও রক্ষী। ওয়েলের মধ্যেই ব্যাপক ধোঁয়া সৃষ্টি করে ফাটল কাঁদানে গ্যাস। চোখে জল নিয়ে ছোটাছুটি শুরু করলেন সমস্ত মন্ত্রী- আমলারা। 

-

 ২২ বছর আজ্ঞে, ২০০১ সালের সংসদ হামলা ঘটেছিল এই একই তারিখে, ১৩ ডিসেম্বর। ২০২৩ সালে এসে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদের মধ্যে কীভাবে ২ জন অজ্ঞাতপরিচয়ের মানুষ ঢুকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়, এর পেছনে নিরাপত্তার গাফিলতি রয়েছে বলেই মনে করছেন সকলে। ২ জনের আচমকা আক্রমণে প্রাণ বাঁচানোর জন্য সংসদের ভেতরেই চিৎকার এবং হুড়োহুড়ি পড়ে গেল সাংসদদের মধ্যে। 

-

অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে পড়েন ২ জন। তারপরেই হলুদ ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, সকলের চোখ দিয়ে জল পড়তে থাকে। তড়িঘড়ি দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নেয় নিরাপত্তা বিভাগ। বুধবার বেলা ২ টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়েছে সংসদের সমস্ত কার্যকলাপ। 
 

 

PREV
click me!

Recommended Stories

DA জট কাটার মুখে? ২৭ মে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি, ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠক
Wedding Return Gift: বিয়েতে গ্রামের সবাইকে ৩৫ কোটি টাকার বিমা উপহার, নজির বরের পরিবারের