WB DA Hike Update News: ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ মামলায় সুপ্রিম নির্দেশ অমান্যের অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকারি কর্মচারীরা।
ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীরা
সুপ্রিম কোর্টের ডিএ নির্দেশকে অমান্যের অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে ডিএ মামলায় রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ মেটানো নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই আদালত অবমাননার অভিযোগ তুলে আবারও সুপ্রিমকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকারি কর্মচারীরা।
26
ডিএ মামলা নিয়ে কী বলেছিল সুপ্রিম কোর্ট?
গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৬ মার্চের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই কমিটির সিদ্ধান্ত নেবে ডিএ-র পরিমাণ কি হবে। কারণ, সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে রাজ্যের আবেদন আংশিক মেনে নিয়ে জানিয়েছিল ডিএ-এর হার পরিবর্তনশীল। তবে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে, বকেয়া ডিএ রাজ্যকে মেটাতেই হবে।
36
বকেয়া ১০০% ডিএ
মোট বকেয়া ১০০% ডিএ এবং বাকি ৭৫ শতাংশর মোট টাকার অংক কত, তা কবে কত কিস্তিতে মেটানো হবে, তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট গঠিত ৪ সদস্যের কমিটি। বাকি ৭৫ শতাংশ ডিএ ১৪ এপ্রিলের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ কটা কিস্তিতে, কত শতাংশ করে কবে দেয়া হবে, তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আগামী ৬ মার্চের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটিকে।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর ডেডলাইন কত?
বাকি ৭৫ শতাংশ ডিএ-এর প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। প্রত্যেক কিস্তিতে নির্ধারিত শতাংশের টাকা কর্মীরা পেয়েছেন কিনা তার উপর নজর রাখবে কমিটি। সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিয়ে আগামী ১৫ এপ্রিল কমিটিকে সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে।
56
ডিএ নিয়ে কী বলছে সুপ্রিম কোর্ট?
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই রাজ্যের পক্ষ থেকেও মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে এই কমিটি সুপ্রিম কোর্ট গঠিত কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে ইতিমধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়। সুপ্রিম-নির্দেশের এক সপ্তাহ পরও বকেয়া ডিএ না মেটানোর জন্য ফের আইনি পথ বেছে নিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলেন তাঁরা।
66
আদালতের স্পষ্ট নির্দেশিকা কী ছিল?
এই বিষয়ে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, মহার্ঘ ভাতা কোনও দয়া বা দান নয়, বরং এটি কর্মীদের একটি আইনত বলবৎযোগ্য অধিকার (Legally Enforceable Right)। মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মীদের রক্ষা করার জন্য এটি একটি জরুরি হাতিয়ার। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায়ে জানিয়েছে যে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় জমে থাকা সমস্ত বকেয়া ডিএ কর্মীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই ডিএ নিয়ে উঠেছে আদালত অবমাননার অভিযোগ। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকারি কর্মীরা।