সিডিএফ পদে যোগ দিক মুনির চান না পাক প্রধানমন্ত্রী! সই এড়াতে বিদেশ সফরে চলে গেলেন শাহবাজ শরিফ

Published : Dec 03, 2025, 11:18 AM IST

Pakistan Army Chief News: পাক সেনা প্রধান আসিফ মুনিরকে নিয়ে ক্রমশ জলঘোলা বাড়ছে পাকিস্তানের রাজনাীতির অন্দরমহলে। মুনিরকে কী এড়িয়ে চলছেন শাহবাজ শরিফ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
পাক রাজনীতিতে শরিফ বনাম মুনির দ্বন্ধ

পাকিস্তানে বর্তমানে শীর্ষ সামরিক নেতৃত্ব নিয়ে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। কারণ, পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হিসেবে অসীম মুনিরকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে স্বাক্ষর এড়াতে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অভিযোগ, শাহবাজ ইচ্ছাকৃতভাবে দেশের বাইরে চলে গিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে পাক রাজনীতিতে। এই বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ ও পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রাক্তন সদস্য তিলক দেবেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে-''পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে বাহারিন এবংং লন্ডন সফরে চলে গিয়েছেন।'' 

25
পাক রাজনীতিতে অস্বাভাবিক পরিস্থিতি

শাহবাজের এই অসময়ে বিদেশ সফর নিয়ে পাকিস্তানের রাজনীতিতে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি। পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রাক্তন সদস্য তিলক দেবেশ আরও জানান যে, পাক সেনা প্রধান হিসেবে অসীম মুনিরকে সিডিএফ হিসেবে নিয়োগে পাঁচ বছরের মেয়াদে নিয়োগ করা হতে পারে। আর এই নিয়োগ যে শাহবাজ শরিফ চাইছেন না তা সরাসরি এড়াতে বাহারিন থেকে সোজা লন্ডন সফরে চলে গিয়েছেন তিনি। ফলে সাংবিধানিক ও অপারেশন ক্রাইসিস নোটিফিকেশন জারি না করায় তা পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। 

35
সেনাপ্রধান নেই পাকিস্তানে

বর্তমানে সেদেশ সেনা প্রধানহীন। কারণ, পাকিস্তানের সেনা প্রধান হিসেবে অসীম মুনিরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নিউক্লিয়ার কমান্ড অথরিটি যাকে নতুন স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে রাখার কথা ছিল সেটিও বর্তমানে  ঝুলে রয়েছে। ফলে পাকিস্তানের জন্য এটি খুবই অস্বাভাবিক এবং বিপজ্জনক পরিস্থিতি। পাকিস্তানের সংশোধিত সংবিধানের বিধান অনুযায়ী, সেনা প্রধানের মেয়াদ সিডিএফের মেয়াদের সমান ধরা হয়। অর্থাৎ পাঁচ বছর ধরা হয়। 

45
পাকিস্তানে ডিমিং ধারা

তবে নতুন বিজ্ঞপ্তির প্রয়োজন আছে কীনা তা নিয়ে অবশ্য পাক রাজনীতিতে আইন বিশেষজ্ঞদের সন্দেহ আছে। কেউ কেউ আবার মনে করেন ২০০৪ সালের পাকিস্তানি সেনা সংশোধনীয় আইনের কারণে বিষয়টি সমাধান হয়ে গিয়েছে। আবার পাক সংবাদ মাধ্যম 'ডনের' দাবি অনুযায়ী, যে সংশোধনীতে একটি ডিমিং ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আগে থেকেই কার্যকর ছিল। ফলে এই অবস্থায় মুনিরের মেয়াদ পাঁচ বছর বাড়ানো যেতে পারেই বলে মনে করছে পাক বিশেষজ্ঞ মহল। 

55
পাক সেনাপ্রধান হিসেবে মুনিরের কার্যকাল কত বছর?

পাকিস্তানে সেনা প্রধান পদের মেয়াদ পাঁচ বছর হলেও অসীম মুনিরের বর্তমান মেয়াদ সবে তিন বছর পূর্ণ হয়েছে। তাই তার মেয়াদ বাকি আরও দুই বছর।  তবে এটি অত্যন্ত বিতর্কিত বিষয়। আদালত ও পাক সরকার এখন বিষয়টিকে কীভাবে দেখবে সেটাই দেখার।

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories