MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কোন পথে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য? বুধেই চূড়ান্ত রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট

কোন পথে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য? বুধেই চূড়ান্ত রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট

Cal HC On Primary TET: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজ। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চূড়ান্ত রায় ঘোষণা হবে  প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Dec 03 2025, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক মামলার রায়
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক মামলার রায়

৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার হাজার-হাজার প্রাথমিক চাকরি প্রার্থীদের কাছে হলো একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৩২ হাজার ও ৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন পথে তার চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। এৎ আগে গত ১২ নভেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রেখেছিল আদালত। বুধবার সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
৩২ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ
Image Credit : Social Media

৩২ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ

সূত্রের খবর, এসএসসি-এর মতো প্রাথমিকের নিয়োগেও বিস্তর দুর্নীতির অভিযোগে ওঠে। সেই সময় ৩২ হাজার চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ শুনানির পর অবশেষে বুধবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-তে ২৬০০০ চাকরি বাতিলের পর নতুন নিয়োগ নিয়েও যখন একের পর এক অভিযোগে মামলা চলছে হাইকোর্টে, সেই আবহের মধ্যেই এবার প্রাথমিকে ৩২ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে হাইকোর্ট। সবদিক থেকেই এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।

Related Articles

Related image1
ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চেয়ে মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠালো পাকিস্তান
Related image2
বিএলওরা ফর্ম আপলোডে ভুল করলে তা শুধরে নিতে পারবেন ERO এবং AERO'রা, কমিশনের অ্যাপে মিলবে এডিট অপশন
35
তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার চূড়ান্ত রায় আজ
Image Credit : Social Media

তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার চূড়ান্ত রায় আজ

২০১৪ সালে প্রাথমিকে টেটের ভিত্তিতে ২০১৬ সালে ৪২ হাজার ৯৪৯ জন শিক্ষক নিয়োগ হয়েছিল রাজ্যে। সেই নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ, সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়া-সহ একাধিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ১২ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এও বলেছিলেন যে, ‘’চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন। তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য এবং উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে।'' 

45
সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা
Image Credit : Social Media

সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা

সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কর্মরত শিক্ষকদের একাংশ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য্যর ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। তবে সিঙ্গেল বেঞ্চের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দারস্থ হয় রাজ্য, পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ। আবেদনকারী চাকরিহারারা সুপ্রিম কোর্টে জানায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনেনি। শুনানিতে সব পক্ষকে বলার সুযোগ দেওয়া হয়নি। এরপর সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে বলে।  সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা আজ। 

55
কোন পথে হাজার-হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ?
Image Credit : Social Media

কোন পথে হাজার-হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ?

সুপ্রিম কোর্ট থেকে মামলা ফেরত আসার পর গত ২৮ এপ্রিল থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চে টানা সাড়ে ছ'মাস ধরে চলে এই মামলার দীর্ঘ শুনানি। মামলাকারীদের অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মানা হয়নি। অন্য দিকে, রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে দাবি করে, নিয়োগে দুর্নীতির কোনও প্রমাণ নেই। কয়েকটি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে। পরে তা সংশোধনও করে নেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য থেকেই ব্যাপক দুর্নীতির মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সব পক্ষের বক্তব্য শোনার পর অবশেষে গত ১২ নভেম্বর ডিভিশন বেঞ্চে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়। আদালত রায়দান স্থগিত রেখেছিল। বুধবার সেই রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট কী রায় দেয়, সেই দিকেই এখন তাকিয়ে ৩২ হাজার চাকরিপ্রার্থী থেকে শুরু করে গোটা রাজ্য।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja: সল্টলেক সংস্কৃতিক সংসদের প্রথম দুর্গাপুজো, থিম 'রাম কি অযোধ্যা'- দেখুন ছবিতে
Recommended image2
Durga Puja 2026: ২০২৮ সালে ঘরে ফেরার অপেক্ষায় মহম্মদ আলী পার্কের দুর্গাপুজো, কলকাতার উৎসবের আঙিনায় নিজের জায়গা ফিরে পাওয়ার আশা
Recommended image3
CPIM Bookstall: বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?
Recommended image4
Gariahatflyover: পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Recommended image5
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
Related Stories
Recommended image1
ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চেয়ে মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠালো পাকিস্তান
Recommended image2
বিএলওরা ফর্ম আপলোডে ভুল করলে তা শুধরে নিতে পারবেন ERO এবং AERO'রা, কমিশনের অ্যাপে মিলবে এডিট অপশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved