MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • শীত পড়তেই বাজারে সাধারণ মানুষের সস্তার প্রোটিনের দামে আগুন! ডিমের দাম বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

শীত পড়তেই বাজারে সাধারণ মানুষের সস্তার প্রোটিনের দামে আগুন! ডিমের দাম বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On EGG Price Hike: শীতের মরশুম শুরু হতেই না হতেই রাজ্যজুড়ে চড়চড়িয়ে বাড়ছে ডিমের দাম। কেন হঠাৎ এই দাম বৃদ্ধি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 03 2025, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যে ফের বাড়ছে ডিমের দাম
Image Credit : ANI

রাজ্যে ফের বাড়ছে ডিমের দাম

শীতকাল পড়তে না পড়তেই রাজ্যে হু-হু করে বাড়ছে ডিমের দাম। কিন্তু হঠাৎ কেন এই দাম বৃদ্ধি। সাধারণ মানুষের সস্তার প্রোটিনজাত খাবারের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে কোথাও কোথাও তা ১৬ টাকা জোড়াতে বিক্রি হচ্ছে। খোলা বাজারেও ডিমের দাম  বেড়েছে অস্বাভাবিক হারে। হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে এবার নবান্ন থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Image Credit : Asianet News

কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ডিমের দাম বৃদ্ধির অস্বাভাবিক হারের এই কারণ হলো, ভিনরাজ্য থেকে আসা মুরগির খাবার বা ফিডের দাম বেড়ে যাওয়া। তিনি আরও বলেন, ‘’ যারা ডিমের দাম বৃদ্ধি নিয়ে বড় বড় কথা বলছেন-তাঁদের বলি আমরা ১২টি রাজ্যে ডিম সরবরাহ করি। ফিডের দাম প্রতিবছর ১২ শতাংশ করে কারা বাড়াচ্ছে? গিয়ে নিজেদের নেতাদের জিজ্ঞেস করুন।''

Related Articles

Related image1
ছাব্বিশের ভোটে বঙ্গে টিকে থাকতে পারবে তৃণমূল? রাজ্যবাসীকে সাড়ে ১৪ বছরের 'উন্নয়নের পাঁচালি' মমতার
Related image2
'একমাত্র তৃণমূলই মানুষের ভোটাধিকার রক্ষায় লড়াই করছে', মৃত ভোটার ইস্যুতে গেরুয়া শিবিরকে তোপ ফিরহাদের
35
ফি়ডের জোগান ঠিক রাখার চেষ্টায় রাজ্য সরকার
Image Credit : ANI

ফি়ডের জোগান ঠিক রাখার চেষ্টায় রাজ্য সরকার

এদিন তিনি আরও বলেন, ‘’রাজ্য সরকার ভুট্টা এবং অন্যান্য শস্যের জোগান বাড়িয়ে ফিডের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু আপনারা দাম বাড়িয়েই যাচ্ছেন। বাইরে থেকে উল্টোপাল্টা কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় টিম বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যে কথা বলবেন না।'' 

45
উৎপাদন খরচ বৃদ্ধি
Image Credit : Getty

উৎপাদন খরচ বৃদ্ধি

এখানেই শেষ নয়। উৎপাদন খরচ বৃদ্ধির অভিযোগ তুলেও মঙ্গলবার নবান্নে সরব হন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। বলেন-''পাইকারি বাজার ও খুচরো বাজারের দামের ফারাক স্পষ্ট।'' এই বিষয়ে পোলট্রি ফেডারেশনের দাবি, পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম ৬টাকা ৮০ পয়সা হলেও খুচরো বাজারের ক্রেতাদের থেকে অতিরিক্ত দাম নিচ্ছেন বিক্রেতারা। 

55
কী বলঠেন ব্যবসায়ীরা?
Image Credit : ANI

কী বলঠেন ব্যবসায়ীরা?

পশ্চিম মেদিনীপুর হলো রাজ্যের অন্যতম প্রধান ডিম উৎপাদনকারী জেলাগুলির মধ্যে একটা। এই জেলার পোলট্রি ফার্ম মালিককরাও খাবারের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ তুলেছেন। কারণ, তাদের অভিযোগ, মুরগির খাবারের দামম প্রতি কেজিতে ৩ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এবং উৎপাদন খরচও ৭৫ পয়সা থেকে বেড়ে ৮০ পয়সা হয়ে গিয়েছে। ডিম উৎপাদনকারীরা জানাচ্ছেন যে, মুরগির অন্যতম খাবার হলো বাদামের খোলা। যা গুজরাট ও রাজস্থান থেকে আসে। সেগুলিরও দাম বেড়েছে। ফলে শীতে ডিমের দাম বৃদ্ধি এখন শুধুমাত্র অর্থনৈতিকই নয়। রাজনৈতিক তরজার কারণও হয়ে দাঁড়িয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Recommended image3
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image4
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image5
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Related Stories
Recommended image1
ছাব্বিশের ভোটে বঙ্গে টিকে থাকতে পারবে তৃণমূল? রাজ্যবাসীকে সাড়ে ১৪ বছরের 'উন্নয়নের পাঁচালি' মমতার
Recommended image2
'একমাত্র তৃণমূলই মানুষের ভোটাধিকার রক্ষায় লড়াই করছে', মৃত ভোটার ইস্যুতে গেরুয়া শিবিরকে তোপ ফিরহাদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved