আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?

Published : Dec 01, 2025, 03:33 PM IST

Donald Trump On Nicolas Maduro: সকালে কূটুক্তি! বিকেলেই ফোনে কথা। নরমে গরমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী কথা হলো দুই রাষ্ট্রনেতার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ট্রাম্পের সঙ্গে নিকোলাস মাদুরোর ফোনে কথা

বিতর্কিত বার্তার পর এবার টেলিফোনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?  এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন ট্রাম্প। তবে নিকোলাসের সঙ্গে কী কথা হয়েছে সেই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি তিনি। তবে ফোনে যে কথা হয়েছে তা স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

25
কী বললেন ডোনাল্ড ট্রাম্প?

এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা হয়েছে ট্রাম্পের। এয়ার ফোর্স ওয়ানে-র কাছে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তার স্বীকার করে নেন। তিনি বলেন, ‘’আমি এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। যদিও নিকোলাসের সঙ্গে ঠিক কী নিয়ে কথা হলো? সেই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি ট্রাম্প। তিনি বলেছেন, ‘‘আমি বলব না ভালো কথা হয়েছে না খারাপ। তবে ফোনে কথা হয়েছে।'' 

35
কেন ভেনেজুয়েলার সঙ্গে হঠাৎ সঙ্ঘাত?

ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার করতে পারবে না আমেরিকার কোনও বিমান সংস্থা। গত কয়েক দিন ধরেই ভেনেজুয়েলার সঙ্গে ক্রমশ চাপানউতোর বাড়ছিল আমেরিকার। এবার তা কয়েক ধাপ এগিয়ে সেই দেশের আকাশসীমা ব্যবহার বন্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচার কারবারের অভিযোগ তুলে নিজের সোশ্যাল মিডিয়ার পেজ ট্রুথ সোশ্যালে কড়া বিবৃতি দিয়েছেন তিনি।

45
কী বলেছিলেন ট্রাম্প?

ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধ করা নিয়ে সরাসরি সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আঙুল তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘’ভেনেজুয়েলা সরকারের মদতে সেদেশ থেকে আমেরিকায় ক্রমাগত মাদক পাচার হচ্ছে। এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে প্রেসিডেন্ট মাদুরোর। সমস্ত বিমান সংস্থা, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের বলছি, ভেনেজুয়েলা এবং তার চারপাশের আকাশসীমা একেবারে বন্ধ বলে ধরে নিন।''

55
ট্রাম্পকে পাল্টা বার্তা দিয়েছিলেন মাদুরো

এদিকে সমাজ মাধ্যমে ট্রাম্পের বিবৃতির মাত্র কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ‘’ ট্রাম্পের এই ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘনের সমান। তিনি ঔপনিবেশিক হুমকি দিচ্ছেন। এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন।'' যদিও দুই রাষ্ট্রনেতার এই উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে আমেরিকা বা ভেনেজুয়েলার তরফে পরে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আমেরিকা যে ভেনেজুয়েলার সমুদ্র লাগোয়া অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েন করেছে তা অবশ্য ট্রাম্পের কথাতে স্পষ্ট।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories