MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • ট্রাম্পের 'ঔপনিবেশিক' হুমকির অভিযোগ, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধের নির্দেশ আমেরিকার

ট্রাম্পের 'ঔপনিবেশিক' হুমকির অভিযোগ, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধের নির্দেশ আমেরিকার

Donald Trump On Venezuelan Airspace: পড়শী দেশ ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার নিয়ে এবার নিজের দেশের মানুষদের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 30 2025, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভেনেজুয়েলাকে কড়া বার্তা ট্রাম্পের
Image Credit : Getty

ভেনেজুয়েলাকে কড়া বার্তা ট্রাম্পের

ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার করতে পারবে না আমেরিকার কোনও বিমান সংস্থা। গত কয়েক দিন ধরেই ভেনেজুয়েলার সঙ্গে ক্রমশ চাপানউতোর বাড়ছিল আমেরিকার। এবার তা কয়েক ধাপ এগিয়ে সেই দেশের আকাশসীমা ব্যবহার বন্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচার কারবারের অভিযোগ তুলে নিজের সোশ্যাল মিডিয়ার পেজ ট্রুথ সোশ্যালে কড়া বিবৃতি দিয়েছেন তিনি।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প?
Image Credit : Getty

কী বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প?

ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধ করা নিয়ে সরাসরি সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আঙুল তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘’ভেনেজুয়েলা সরকারের মদতে সেদেশ থেকে আমেরিকায় ক্রমাগত মাদক পাচার হচ্ছে। এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে প্রেসিডেন্ট মাদুরোর। সমস্ত বিমান সংস্থা, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের বলছি, ভেনেজুয়েলা এবং তার চারপাশের আকাশসীমা একেবারে বন্ধ বলে ধরে নিন।'' 

Related Articles

Related image1
এসআইআর আতঙ্কে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী গৃহবধূ, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য
Related image2
সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত সফটওয়্যার! এয়ার বাসের সতর্কবার্তায় ভারতে স্থগিত বিমান পরিষেবা
35
ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি মাদুরোর
Image Credit : Getty

ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি মাদুরোর

এদিকে সমাজ মাধ্যমে ট্রাম্পের বিবৃতির মাত্র কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস  মাদুরো। তিনি বলেন, ‘’ ট্রাম্পের এই ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘনের সমান। তিনি ঔপনিবেশিক হুমকি দিচ্ছেন। এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন।'' যদিও দুই রাষ্ট্রনেতার এই উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে আমেরিকা বা ভেনেজুয়েলার তরফে পরে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আমেরিকা যে ভেনেজুয়েলার সমুদ্র লাগোয়া অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েন করেছে তা অবশ্য ট্রাম্পের কথাতে স্পষ্ট। 

45
ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের কেন এই অভিযোগ?
Image Credit : Getty

ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের কেন এই অভিযোগ?

সূত্রের খবর, ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে সরব। দক্ষিণ আমেরিকার একেবারে উত্তরাংশে অবস্থিত ভেনেজুয়েলা গোপনে বেআইনি ভাবে আমেরিকায় মাদক পাচার করে। এতে মার্কিন নাগরিকরা বিপদে পড়ছেন। আর এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। যদিও ট্রাম্পের এই অভিযোগ প্রথম থেকেই নস্যাৎ করে আসছেন তিনি।  

55
আমেরিকার সেনা মোতায়েন
Image Credit : Getty

আমেরিকার সেনা মোতায়েন

অন্যদিকে, আমেরিকা গোপনে ভেনেজুয়েলার সমুদ্র অঞ্চলে রণতরী মোতায়েন শুরু করেছে। এমনকি গোপনে ভেনেজুয়েলার আক্রমণও চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে  ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা তথা প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোর দাবি, আমেরিকা ক্ষমতা  হস্তান্তরের জন্য গোপনে এই কাজ করছে। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Recommended image2
Indian Ocean: ভারত মহাসাগরে একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা, কী নিয়ে কথা হল দুই দেশের মধ্যে?
Recommended image3
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image4
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image5
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Related Stories
Recommended image1
এসআইআর আতঙ্কে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী গৃহবধূ, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য
Recommended image2
সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত সফটওয়্যার! এয়ার বাসের সতর্কবার্তায় ভারতে স্থগিত বিমান পরিষেবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved