Bangladesh Election 2026: বাংলাদেশে নির্বাচন সম্পন্ন, কবে ফিরছেন শেখ হাসিনা?

Published : Feb 13, 2026, 06:47 PM ISTUpdated : Feb 13, 2026, 07:13 PM IST
bangladesh election 2026 bnp victory tarique rahman next prime minister plan b sheikh hasina exit analysis

সংক্ষিপ্ত

Bangladesh General Election 2026: বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফল প্রকাশও প্রায় শেষ হয়েছে। ক্ষমতায় ফিরছে বিএনপি (Bangladesh Nationalist Party)। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাংলাদেশে প্রত্যাবর্তন হতে চলেছে।

DID YOU KNOW ?
প্রধানমন্ত্রী হবেন তারেক
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

Sheikh Hasina: সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। চলতি বছরের নভেম্বরের মধ্যেই তাঁর বাংলাদেশে ফেরার কথা। তাঁর দল আওয়ামি লিগের (Bangladesh Awami League) এক নেতা এমনই দাবি করেছেন। তিনি নির্বাচনের আগেই দাবি করেছিলেন, ক্ষমতায় ফিরছে বিএনপি (Bangladesh Nationalist Party)। এই আওয়ামি লিগ নেতা আরও দাবি করেছিলেন, বাংলাদেশে নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারবে না জামাত (Bangladesh Jamaat-e-Islami)। বাস্তবে দেখা গেল, সেই দাবিই সত্য। দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসছে বিএনপি। তারেক রহমানের (Tarique Rahman) ঘোষিত ২৯৯ আসনের মধ্যে ২১৩ আসনে জয় পেয়েছে। জামাত এখনও পর্যন্ত ৭৬ আসন পেয়েছে। ফলে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) ছেলে তারেক।

নির্বিঘ্নে বাংলাদেশে ফিরতে পারবেন হাসিনা?

হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। গত বছরের নভেম্বরে এই মামলার বিচার হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ফলে তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা স্পষ্ট নয়। কারণ, বাংলাদেশে ফিরলেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। যদিও আওয়ামি লিগ নেতাদের দাবি, হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন। তাঁর দল চাইছিল, জামাতের বদলে বিএনপি ক্ষমতায় আসুক। কারণ, প্রতিদ্বন্দ্বী হলেও, বিএনপি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং জামাত মৌলবাদীদের দল। এই কারণেই আওয়ামি লিগ নেতৃত্ব আশাবাদী, নতুন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশে ফিরতে পারবেন হাসিনা।

বাংলাদেশে সরকার গঠনের প্রস্তুতি

২০২৪ সালের ৫ অগাস্ট গণ-আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে স্থায়ী সরকার নেই। তবে এবার নির্বাচনের পর স্থায়ী সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে খুশি নন হাসিনা। নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্ত্বেও তারেকের নেতৃত্বেই বাংলাদেশে নতুন সরকার গঠিত হতে চলেছে। তারপর বাংলাদেশে স্থিতাবস্থা ফেরার আশা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯৯
বাংলাদেশে সাধারণ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গণনা সম্পন্ন।
বাংলাদেশে সাধারণ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গণনা ও ফল প্রকাশ সম্পন্ন। ২১৩ আসনে জয় পেয়েছে বিএনপি।
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Elections: বাংলাদেশে ৭৯ জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে ৪ জন জিতলেন, কে কে জেনে নিন
রাজ্যসভা গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে..., জুলাই সনদে 'হ্যাঁ' ভোটে ক্ষমতার খেলা বদলাবে বাংলাদেশে