Bangladesh Power Supply: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় জ্বালানি সংকট! জ্বালানি ভাণ্ডার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় বিদ্যুৎ বাঁচাতে এবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ ভারতের পড়শি দেশে। বিশদে আরও জানুন…
ইরান-ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের আবহে জ্বালানি সংকট
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে ইরান। লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। পাল্টা আক্রমণ করতে পিছিয়ে নেই ইরানও (Iran attack)। এই পরিস্থিতিতে আপাতত বন্ধ হরমুজ প্রণালী। জ্বালানী সংকট দেখা দিতে পারে সারা বিশ্বে সেই আশঙ্কায় এবার জ্বালানি সঞ্চয় করতে বন্ধ করে দেওয়া হল পঠনপাঠন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়। রীতিমত নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
26
জ্বালানি সঞ্চয় করতে বন্ধ করে দেওয়া হল পঠন পাঠন
সূত্রের খবর, জ্বালানি সঞ্চয় করতে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের (Bangladesh University) সমস্ত সরকারি, আধা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় (Dhaka University)। এই বিষয়ে সেদেশের শিক্ষামন্ত্রক সহকারি সচিব সুলতান আহমেদের স্বাক্ষরিত শিক্ষা দফতর নির্দেশিকার মাধ্যমে এই নোটিশ জারি করেছে।
36
নয়া নোটিসে কী বলা হয়েছে?
নোটিস অনুযায়ী, নির্ধারিত ঈদ-উল-ফিতর–এর আকাডেমিক ক্যালেন্ডার মেনে বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখা হবে। পাশাপাশি, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কার মধ্যে বিদ্যুৎ খরচ কমানোর বৃহত্তর পদক্ষেপ হিসেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Bangladesh News)।
হঠাৎ কেন বাংলাদেশ সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
এই বিষয়ে জানা গিয়েছে যে, বাংলাদেশের নবগঠিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, নতুন বাংলাদেশ গঠন করা হবে। আর সেই লক্ষ্যেই অহেতুক জ্বালানির খরচ বাঁচাতে এবং ব্যয় রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
66
জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে কড়া বার্তা তারেক সরকারের
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার (Bangladesh Govt)। এই বিষয়ে সেদেশের জ্বালানি মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত বা এড়িয়ে চলতে জনগণকে অনুরোধ করা হয়েছে। যাতে জ্বালানি ব্যয় কমানো যায়। রাজধানী ঢাকায় সম্ভাব্য সরবরাহের ঘাটতির আশঙ্কায় বিভিন্ন পেট্রোল পাম্পে আতঙ্কে জ্বালানি কেনার ঘটনা সামনে আসার পরই এই নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, এই সময় অনেক জায়গায় অস্বাভাবিক দীর্ঘ গাড়ির লাইনও দেখা গিয়েছে পেট্রোল কেনার জন্য।