MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Gyanesh Kumar News: কলকাতা সফরে জ্ঞানেশ কুমারকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান, পুজো দিয়ে কী বললেন?

Gyanesh Kumar News: কলকাতা সফরে জ্ঞানেশ কুমারকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান, পুজো দিয়ে কী বললেন?

Gyanesh Kumar Update News: তিনদিনের বঙ্গ সফরে আসার পর থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে। রবিবার রাতের পর সোমবার সকালেও বিক্ষোভের মুখে তিনি। কী ঘটনা ঘটেছে? বিশদ তথ্যের জন্য দেখুন ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 09 2026, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
জ্ঞানেশকুমারকে ঘিরে কালো পতাকা গো ব্যাক স্লোগান
Image Credit : ANI

জ্ঞানেশকুমারকে ঘিরে কালো পতাকা-গো ব্যাক স্লোগান

রবিবারের পর সোমবারও মুখ্য নির্বাচনী আধিকারিককে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো  পতাকা। সোমবার সকালে কালীঘাট মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তাকে ঘিরে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী। সূত্রের খবর, জ্ঞানেশ কুমার সকালে মন্দিরে পুজো দিয়ে ঢোকার আগেই সেখানে কালো পতাকা আর ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিক্ষোভকারীরা। জ্ঞানেশকে দেখা মাত্রই ওঠে গো ব্যাক স্লোগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নির্বাচন কমিশনারকে ঘিরে ক্ষোভের আগুন
Image Credit : Social Media

নির্বাচন কমিশনারকে ঘিরে ক্ষোভের আগুন

সূত্রের খবর, এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে ঘিরে ওঠে ‘গো ব্যাক স্লোগান’। এমনকি আগে থেকেই সেখানে কালো পতাকা নিয়ে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। যদিও বিক্ষোভের মধ্যেই হাসিমুখেই মন্দিরে ঢুকতে দেখা যায় জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে। 

Related Articles

Related image1
Mojtaba Khamenei: খামেনই পুত্রের হাতেই ইরানের শাসনভার, তেহেরানের পরবর্তী ধর্মীয় শাসক মোজতবা
Related image2
Kolkata News: বিধানসভা নির্বাচনের আগেই খাস কলকাতায় বিস্ফোরণ, পাইক পাড়ায় উড়ল বাড়ির চাল
35
কালীঘাটে পুজো দিলেন জ্ঞানেশ কুমার
Image Credit : Social Media

কালীঘাটে পুজো দিলেন জ্ঞানেশ কুমার

তিন দিনের সফরে রাজ্যে এলেও এদিন সকালে একেবারে অন্য মেজাজে ধরা দেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। বিক্ষোভকারীদের গো-ব্যাক স্লোগানে বিচলিত না হয়ে বরং খোশমেজাজে মন্দিরে ঢুকে মা কালীর আরাধনা করেন। এবং বাইরে বেরিয়ে সাংবাদিকদের বিক্ষোভ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও তিনি বলেন, ‘মা কালী পশ্চিমবঙ্গের সকল ভাইবোনদের ভালো রাখুক।’ 

45
দিনভর কর্মসূচি জ্ঞানেশের
Image Credit : Social Media

দিনভর কর্মসূচি জ্ঞানেশের

পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে সিইসি ৮ মার্চ থেকে ১০ মার্চ তিন দিনের সফরে কলকাতায় পৌঁছেছেন। এই সফরের সময়, রয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবে। তারা সকল রাজনৈতিক দল, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে দেখা করবেন।

55
এসআইআর ও আসন্ন নির্বাচন নিয়ে কী বলছেন জ্ঞানেশ কুমার?
Image Credit : Asianet News

এসআইআর ও আসন্ন নির্বাচন নিয়ে কী বলছেন জ্ঞানেশ কুমার?

গতকাল তিনি বলেছিলেন, '২২ বছর আগে কেরালা আমার কর্মভূমি ছিল। এখন আমি আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে এখানে ফিরে এসেছি। সমস্ত রাজনৈতিক দল এবং সমগ্র নির্বাচনী যন্ত্রপাতি আশ্বস্ত করেছে যে কেরালার আসন্ন নির্বাচন কেবল দেশের জন্য নয়, বরং বিশ্বের জন্য মডেল হতে চলেছে'। এবার বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তিনি রাজ্যের রাজনৈতিক দলগুলি সহযোগিতা করতে বলেও আশা প্রকাশ করেছেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
7th Pay Commission: সপ্তম পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের মাইনে কত বাড়বে? জলের মতো হিসেব বুঝুন
Recommended image2
TMC News: এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক
Recommended image3
Partha Chatterjee: বিধানসভার ব্যাপারে পুলিশি হস্তক্ষেপ কেন? জাল সই কাণ্ডে SIT গঠন নিয়ে ক্ষুব্ধ পার্থ
Recommended image4
Now Playing
আগামী দিনে তৃণমূলের আরও বারোটা বাজবে, চরম কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর
Recommended image5
Mamata Banerjee News: 'টাকা-পেশিশক্তি দিয়ে তাঁর দলকে ভাঙা সম্ভব নয়', জাল সই কাণ্ডে সাফ বার্তা মমতার
Related Stories
Recommended image1
Mojtaba Khamenei: খামেনই পুত্রের হাতেই ইরানের শাসনভার, তেহেরানের পরবর্তী ধর্মীয় শাসক মোজতবা
Recommended image2
Kolkata News: বিধানসভা নির্বাচনের আগেই খাস কলকাতায় বিস্ফোরণ, পাইক পাড়ায় উড়ল বাড়ির চাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved