Valencia Flood: আধ ঘণ্টায় ৭০ মিমি বৃষ্টি, ডুবে গেল বিমানবন্দরও। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যা!

Valencia Flood: আধ ঘণ্টায় ৭০ মিমি বৃষ্টি, ডুবে গেল বিমানবন্দরও। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যা!

Published : Sep 17, 2026, 09:23 PM IST

স্পেনের ভ্যালেন্সিয়া শহর এবং আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল বজ্রঝড়। তার পরেই অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

স্পেনের ভ্যালেন্সিয়া শহর এবং আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল বজ্রঝড়। তার পরেই অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পূর্ব স্পেনের বিভিন্ন অংশে, এমনকি কাতালোনিয়াতেও তীব্র বজ্রঝড় আঘাত হানে। ভ্যালেন্সিয়ার বেশ কিছু পুরসভা এলাকায় মাত্র ৩০ মিনিটে ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

কোথাও কোথাও মোট বৃষ্টির পরিমাণ ১০০ লিটার প্রতি বর্গমিটারও ছাড়িয়ে যায়। l’Eliana এলাকায় প্রায় ১০৬ লিটার প্রতি বর্গমিটার পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া যায়। Torrent এলাকায় মোট বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ৯৫ থেকে ১০০ লিটার প্রতি বর্গমিটার। এর মধ্যে মাত্র আধ ঘণ্টাতেই প্রায় ৭১ লিটার বৃষ্টি হয়।

ভ্যালেন্সিয়া শহরের মধ্যেও প্রবল বৃষ্টির রেকর্ড হয়েছে। শহরের পুরসভা পরিচালিত বিভিন্ন বৃষ্টিমাপক যন্ত্রে সর্বোচ্চ প্রায় ৮১.৫ লিটার প্রতি বর্গমিটার বৃষ্টির হিসাব পাওয়া যায়। এত অল্প সময়ে বিপুল বৃষ্টিতে শহরের নিকাশি ব্যবস্থা কার্যত চাপের মুখে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই একাধিক এলাকার রাস্তা নদীর চেহারা নেয়।

শহরের বিভিন্ন জায়গায় গ্যারাজ ও বেসমেন্টে জল ঢুকে যায়। বেশ কিছু গাড়ি জলের তলায় চলে যায়। শুধু রাস্তা নয়, একাধিক আন্ডারপাস এবং টানেলও জলে ডুবে যায়। কোথাও কোথাও গাড়ি জলবন্দি হয়ে পড়ে। General Avilés টানেলেও বন্যার জল ঢুকে যান চলাচলে সমস্যা তৈরি হয়। এর মধ্যে বেশিরভাগ ঘটনাই ছিল বাড়ি বা ভবনে জল ঢোকা, সম্পত্তির ক্ষতি, জল চুঁইয়ে পড়া, গাছের ডাল ভেঙে পড়া এবং যান চলাচলে সমস্যা সংক্রান্ত।

নিরাপত্তার কারণে রাতভর Metro valencia-র সমস্ত লাইন বন্ধ রাখা হয়। বন্যা ও ঝড়ের প্রভাব পড়ে ভ্যালেন্সিয়া বিমানবন্দরেও। Manises Airport সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। প্রায় ১২টি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরিস্থিতির উন্নতি হলে ১৭ সেপ্টেম্বর সকালে বিমানবন্দরের রানওয়ে ফের চালু করা হয়।

বন্যার প্রভাব পড়ে ফুটবল ম্যাচেও। জলমগ্ন হয়ে পড়ায় La Liga-র Levante বনাম Athletic Bilbao ম্যাচ পিছিয়ে দেওয়া হয়।

স্টেডিয়ামের মাঠে জল জমার পাশাপাশি খেলোয়াড়দের যাতায়াতের টানেলেও জল ঢুকে পড়ে। বন্যার জল বাড়তে থাকায় কয়েকটি জায়গা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। Torrent-এর একটি ফাস্ট-ফুডের দোকান থেকেও প্রায় ১৫ জনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।

বিদ্যুৎ সমস্যার কারণে শহরের কিছু এলাকায় ট্রাফিক সিগন্যালও কাজ করা বন্ধ করে দেয়। বিভিন্ন রাস্তা বন্যার জল ও ধ্বংসাবশেষের কারণে বন্ধ বা বিপজ্জনক হয়ে ওঠে। এই ঘটনার পর আবারও সামনে এসেছে ২০২৪ সালের অক্টোবরের ভয়াবহ DANA বন্যার স্মৃতি। সেই বিপর্যয়ে ভ্যালেন্সিয়া অঞ্চলে ২২০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তবে এবারের ঝড়ে ভ্যালেন্সিয়া প্রদেশে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। যদিও প্রতিবেশী কাতালোনিয়ায়, বার্সেলোনার কাছে একটি খালে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ভ্যালেন্সিয়া প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বন্যা পরিকল্পনার লেভেল ১ সক্রিয় করে। দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা রাতভর জল পাম্প করে বের করা, রাস্তা পরিষ্কার করা এবং জলবন্দি গাড়িচালকদের সাহায্য করার কাজে ব্যস্ত ছিলেন।

প্রশাসনের পরামর্শ, বন্যার জল জমে থাকা রাস্তা, টানেল এবং নিচু এলাকা এড়িয়ে চলুন। স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখুন এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশ মেনে চলুন। এক রাতের প্রবল বৃষ্টিতেই কার্যত জলমগ্ন ভ্যালেন্সিয়া। ২০২৪-এর ভয়াবহ স্মৃতি ফিরলেও, এবার বড় কোনও প্রাণহানি ছাড়াই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে শহর।

05:47Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
08:53Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
04:40Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
06:06Las Vegas Flood: ভূতের রাতেই বন্যার হানা! প্রবল বৃষ্টিতে ভাসল লাস ভেগাস
07:14Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা ইকুয়েডরে
09:43Bangladesh: একের পর এক বিক্ষোভ, ভাঙচুর! পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল বাংলাদেশ!
07:20Mexico Flood: রাস্তা নয়, যেন নদী! মেক্সিকোয় হড়পা বানে ভেসে গেল একের পর এক গাড়ি
06:25প্রকৃতির রুদ্ররূপ! ভুটানে হড়পা বান, ফিলিপিন্সে জেগে উঠল আগ্নেয়গিরি, পানামায় ভয়াবহ ভূমিকম্প
04:13Bhutan Flood: ভুটানে হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বন্যা! ভাসছে দেশ, আতঙ্কে উত্তরবঙ্গ- অসম
04:57ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নাটকীয় উদ্ধার, বিপর্যয়ের দায় কার! তোলপাড় স্পেন
Read more