Trump Old Age Benefit: মার্কিন প্রবীণদের এককালীন ৮,০০০ টাকা বিলি ট্রাম্পের, কীভাবে পাবেন টাকা?

Published : Oct 03, 2026, 12:59 PM IST

Trump Old age Pension: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দেশের প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে ১০০ ডলার করে দেওয়া হবে। মেডিকেয়ার পার্ট বি প্রিমিয়ামের খরচ জোগাতেই এই আর্থিক সাহায্য।

PREV
19
ট্রাম্পের বার্ধক্য ভাতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গভীর রাতে একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সারা দেশের প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে ১০০ ডলার করে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯৬০০ টাকা। আমেরিকানদের সরাসরি হাতে টাকা তুলে দেওয়ার যে উদ্যোগ তিনি নিয়েছেন, এটি তারই নতুন পদক্ষেপ।

29
হোয়াইট হাউলের বিজ্ঞপ্তি

হোয়াইট হাউলের বিজ্ঞপ্তি

হোয়াইট হাউস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ট্রাম্পের এই পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যোগ্য প্রবীণদের বেশিরভাগই অক্টোবরের শুরুতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (ডাইরেক্ট ডিপোজিট) ৯০ ডলার করে পেয়ে যাবেন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ট্যাক্স কেটে মার্কিন প্রবীণরা হাতে পাবেন প্রায় ৮০০০ টাকা।

39
সরাসরি ও চেক মারফৎ ডলার

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যাদের ডাইরেক্ট ডিপোজিটের ব্যবস্থা নেই, তাদের ঠিকানায় সরাসরি চেক পাঠিয়ে দেওয়া হবে। মেডিকেয়ারের খাতায় যে ঠিকানা দেওয়া আছে, সেখানেই এই চেক পৌঁছবে।

49
ট্রাম্পের ঘোষণা

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ শুক্রবার রাতে ট্রাম্প এই উদ্যোগের কথা জানান। তিনি লেখেন, "আমার প্রশাসন অবিলম্বে ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে প্রায় ১০০ ডলারের চেক পাঠানো শুরু করবে। মেডিকেয়ার পার্ট বি প্রিমিয়ামের খরচ মেটাতে এই টাকা তাদের সাহায্য করবে।"

59
ট্রাম্পের সতর্ক বার্তা

ট্রাম্প আরও বলেন, "এই টাকাটা আসবে মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে। এটা আসলে একটা দুর্নীতির ফান্ড, যা কংগ্রেসে 'ডামোক্র্যাট'-রা শুধু অপচয়, জালিয়াতি আর দুর্নীতির কাজেই ব্যবহার করেছে।" নভেম্বরের মিডটার্ম নির্বাচনে ট্রাম্প নিজে প্রার্থী নন। তবে রিপাবলিকান প্রার্থীরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে এবার কড়া টক্করের মুখে পড়তে চলেছেন। কারণ, ইরানের সঙ্গে ট্রাম্পের সংঘাতের জেরে দেশের অর্থনীতিতে যে খারাপ প্রভাব পড়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তার থেকে বাঁচতেই এই ডলার বিলি বলেও মনে করছে অনেক মার্কিন নাগরিক।

69
কারা পাবেন এই ডলার?

শুক্রবার সন্ধের ওই সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, "আমি মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটি বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। জো বাইডেন তো এগুলো প্রায় ধ্বংস করেই ফেলেছিলেন। তিনি বোকামি করে আর ইচ্ছাকৃতভাবে কোটি কোটি বেআইনি অনুপ্রবেশকারীকে আমাদের দেশে ঢুকতে দিয়েছেন। আমরা এখন আমেরিকার প্রবীণদের জন্য সেই সুরক্ষাই নিশ্চিত করছি। জো বাইডেনের 'আনঅ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' প্ল্যানের জন্য যে ১০ লাখ আমেরিকানের থেকে বেশি টাকা নেওয়া হয়েছিল, তাদের আমরা আলাদাভাবে রিফান্ড চেক পাঠাচ্ছি।" অর্থাৎ বাইডেন আমলের মত সরকারি অর্থ সকলকে দেওয়া হবে না। শুধুমাত্র মার্কিন নাগরিকদেরই দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

79
ভোটারদের মন পেতেই এই ব্যবস্থা!

ট্রাম্প দাবি করেছেন, এই চেক বিলির মাধ্যমে ভোটাররা ভরসা পাবেন যে রিপাবলিকান পার্টি (GOP) জিতলে প্রতিশ্রুতি মতো ৫ হাজার ডলারের 'ট্রাম্প ডিভিডেন্ড'-ও তারা হাতে পাবেন।

89
মার্কিন নাগরিকদের জন্য ট্রাম্পের প্রতিশ্রুতি

এর ঠিক আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলে প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। তাঁর এই প্রস্তাব নিয়ে দুই দলেই সমালোচনা হয়েছে, যদিও কংগ্রেসের বেশ কয়েকজন রিপাবলিকান নেতা এর সমর্থন করেছেন।

99
ট্রাম্পের অবস্থান

বর্তমানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস—দুটি কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযানের জেরে পেট্রোলিয়াম ও জ্বালানির দাম হু হু করে বেড়েছে। এর ফলে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ট্রাম্পের জনপ্রিয়তায়।

Read more Photos on
click me!

Recommended Stories