MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Durga Puja: মহালয়ার দিন দুর্গা পুজোর মেগা ইভেন্ট ইডেনে, খরচ ১২৮ কোটি টাকা, দেখুন অনুষ্ঠান সূচি

Durga Puja: মহালয়ার দিন দুর্গা পুজোর মেগা ইভেন্ট ইডেনে, খরচ ১২৮ কোটি টাকা, দেখুন অনুষ্ঠান সূচি

Durga Puja: মহালয়ায় ইডেনে ১২৮ কোটি টাকার মেগা ইভেন্ট, থাকছে ১০ হাজার ড্রোনে দুর্গার রূপ, শ্রেয়া ঘোষালের গান ও আতসবাজি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতায় আসা নিয়ে অনিশ্চয়তা। জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 02 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মহালয়ায় শহরজুড়ে মেগা আয়োজন
Image Credit : gemini

মহালয়ায় শহরজুড়ে মেগা আয়োজন

১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতায় একসঙ্গে একাধিক বড় অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো, অন্যদিকে ইডেনে জাঁকজমকে ভরা বিশেষ 'আগমনি' অনুষ্ঠান। দেবীপক্ষের সূচনায় গোটা শহরই যেন উৎসবের মেজাজে সেজে উঠছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কয়েক ঘণ্টার অনুষ্ঠানে বরাদ্দ প্রায় ১২৮ কোটি টাকা
Image Credit : GEMINI

কয়েক ঘণ্টার অনুষ্ঠানে বরাদ্দ প্রায় ১২৮ কোটি টাকা

মহালয়ার ভোরের নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে ইডেনের মেগা ইভেন্ট, সব মিলিয়ে একদিনের অনুষ্ঠানের জন্য সরকারি কোষাগার থেকে বরাদ্দ হয়েছে প্রায় ১২৮ কোটি টাকা। কয়েক ঘণ্টার আয়োজনে এত বড় অঙ্কের বরাদ্দ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

Related Articles

Related image1
তেজস দেখে মিরাজ ২০০০-এর কথা মনে পড়ছে, ভারতের দেশি যুদ্ধবিমানের প্রশংসায় ফরাসি এয়ার জেনারেল
Related image2
Bal AADHAAR: চিন্তা নেই! নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আপডেট করা যাবে বাল আধার, গুণতে এই টাকা
310
কার্নিভালের বদলে ইডেনে মেগা অনুষ্ঠান
Image Credit : Asianet News

কার্নিভালের বদলে ইডেনে মেগা অনুষ্ঠান

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, এবার দশমীর পর দুর্গাপুজোর কার্নিভাল হবে না। তার পরিবর্তে মহালয়ায় ইডেন গার্ডেন্সে বড় আকারের অনুষ্ঠান করবে রাজ্য। ফলে কার্নিভালের জায়গায় এবার দর্শকদের নজর থাকবে ইডেনের এই আয়োজনের দিকে।

410
১০ হাজার ড্রোনে আকাশে ফুটবে দেবী দুর্গার রূপ
Image Credit : Asianet News

১০ হাজার ড্রোনে আকাশে ফুটবে দেবী দুর্গার রূপ

ইডেনের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ প্রায় ১০ হাজার ড্রোনের শো। এর মাধ্যমে আকাশে মা দুর্গার একাধিক রূপ ফুটিয়ে তোলা হবে। ইডেন, রেড রোড-সহ আশপাশের যে কোনও প্রান্ত থেকেই ড্রোনের ডানায় ভেসে ওঠা দেবীমূর্তির নানা প্রতিচ্ছবি দেখা যাবে।

510
সঙ্গীত, নৃত্য ও আতসবাজির জমজমাট আসর
Image Credit : Asianet News

সঙ্গীত, নৃত্য ও আতসবাজির জমজমাট আসর

ইডেনে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। প্রতিটি জেলাকে নিজেদের সংস্কৃতি তুলে ধরার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, থাকছে পুরুলিয়ার ছৌ থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও বাঁকুড়ার স্থানীয় নৃত্য। এর সঙ্গে থাকছে 'মহিষাসুরমর্দিনী' নৃত্যানুষ্ঠান এবং কয়েক হাজার আতসবাজির প্রদর্শনী।

610
প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি
Image Credit : X

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি

পরিকল্পনা অনুযায়ী, ইডেনে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট থাকার কথা মোদির। বিকেলে রেড রোডে মুখ্যমন্ত্রীকে নিয়ে মেগা রোড শো করার কথাও ছিল। সেদিন রাতে তাঁর রাজভবনে থাকার কথা, পরের দিন সকালে গঙ্গার ঘাটে যাওয়ার কথা। ১১ অক্টোবর নিউটাউনের একটি পুজোতেও যেতে পারেন তিনি।

710
ইডেন থেকে পাঁচ বড় পুজোর ভার্চুয়াল উদ্বোধন
Image Credit : social media

ইডেন থেকে পাঁচ বড় পুজোর ভার্চুয়াল উদ্বোধন

ওইদিন ইডেন থেকেই শহরের পাঁচটি বড় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। এই তালিকায় রয়েছে শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা, সুরুচি ও ত্রিধারার পুজো। উদ্বোধনের মাধ্যমে এ বছরের পুজোর আনুষ্ঠানিক সূচনার বার্তা দিতে চায় প্রশাসন।

810
সফর নিয়ে অনিশ্চয়তা, ইভেন্ট নিয়েও সংশয়
Image Credit : Gogle Ai

সফর নিয়ে অনিশ্চয়তা, ইভেন্ট নিয়েও সংশয়

বৃহস্পতিবার রাতে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওইদিন প্রধানমন্ত্রীর জরুরি কাজ পড়েছে এবং তিনি কলকাতায় নাও আসতে পারেন। দিল্লিতে এশিয়ান গেমসের পদকজয়ীদের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। এই অনিশ্চয়তার কারণে মহালয়ার মেগা ইভেন্ট পরিকল্পনা অনুযায়ী না-ও হতে পারে বলে সরকারি সূত্রের খবর। সবটাই নির্ভর করছে তাঁর শহরে পৌঁছানোর উপর।

910
. ভোরে গঙ্গার পাঁচ ঘাটে বিশেষ নৃত্যানুষ্ঠান
Image Credit : ANI

. ভোরে গঙ্গার পাঁচ ঘাটে বিশেষ নৃত্যানুষ্ঠান

মহালয়ার ভোরে কলকাতা ও হাওড়ার পাঁচটি ঘাটে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য। ঘাটগুলি হল বাবুঘাটের বাজেকদমতলা, প্রিন্সেপ, মিলেনিয়াম, কুমোরটুলি এবং হাওড়ার রামকৃষ্ণপুর। প্রতিটি ঘাটে বাজবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 'মহিষাসুরমর্দিনী', আর সেই সুরের সঙ্গে থাকবে নাচ।

1010
আলোয় ও বাসন্তী রঙে সেজে উঠছে শহর
Image Credit : Asianet News

আলোয় ও বাসন্তী রঙে সেজে উঠছে শহর

গোটা রেড রোড সাজিয়ে তোলা হচ্ছে, গাছে গাছে ঝোলানো হয়েছে আলোক মালা। শহরজুড়ে রাস্তা মেরামতির কাজে নেমেছে কলকাতা পুরসভা। নতুন করে বাসন্তী রঙে সাজানো হচ্ছে শহরকে, যাতে পুজোর আগে কলকাতা পায় উৎসবের নতুন চেহারা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দুর্গা পূজা
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Related Stories
Recommended image1
তেজস দেখে মিরাজ ২০০০-এর কথা মনে পড়ছে, ভারতের দেশি যুদ্ধবিমানের প্রশংসায় ফরাসি এয়ার জেনারেল
Recommended image2
Bal AADHAAR: চিন্তা নেই! নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আপডেট করা যাবে বাল আধার, গুণতে এই টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved