Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড

Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড

Published : Oct 13, 2026, 06:53 PM IST

ভয়ঙ্কর রূপ নিল দক্ষিণ আমেরিকার ইগুয়াজু জলপ্রপাত! এক সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার জল, বন্ধ পর্যটকদের প্রবেশ! প্রকৃতির এমন ভয়ংকর রূপ সচরাচর দেখা যায় না!

ভয়ঙ্কর রূপ নিল দক্ষিণ আমেরিকার ইগুয়াজু জলপ্রপাত! এক সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার জল, বন্ধ পর্যটকদের প্রবেশ! প্রকৃতির এমন ভয়ংকর রূপ সচরাচর দেখা যায় না! প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠল আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত ইগুয়াজু জলপ্রপাত (Iguazu Falls)। নদীতে জলের প্রবাহ স্বাভাবিকের তুলনায় প্রায় ৯ গুণ বেড়ে যাওয়ায় তৈরি হল ভয়াবহ পরিস্থিতি। এক সেকেন্ডে ১২ হাজার ঘনমিটারেরও বেশি জল আছড়ে পড়তে শুরু করে জলপ্রপাতের বিভিন্ন অংশে!

সোমবার সকালে নদীর জলপ্রবাহ পৌঁছে যায় বিপজ্জনক মাত্রায়। প্রবল স্রোতে জলের রং বদলে হয়ে যায় ঘন বাদামি। জলের সঙ্গে ভেসে আসে বিপুল পরিমাণ মাটি ও পলি। পরিস্থিতি সামাল দিতে আর্জেন্টিনার ইগুয়াজু ন্যাশনাল পার্কে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয় একাধিক ওয়াকওয়ে ও পর্যটন সার্কিট। ব্রাজিলের দিকেও কয়েকটি রাস্তা ও ট্রেইলে জারি করা হয় বিধিনিষেধ।

10:07Nepal Flood: নেপাল যেন দুর্যোগের রাজধানী, বিপর্যয়ের হড়পা বানে ফের ছারখার
06:11Ecuador Hailstorm: আকাশ থেকে বরফের টুকরোর বৃষ্টি! শিলার চাঁইতে আটকে গেল রাজপথ
08:38টানা একদিনের মুষলধারার বৃষ্টিতে স্পেনে ভয়বাহ বন্য়া, জলের তলায় দুতলা বাড়িও
14:36Spain Flood: জলের তোড়ে রাস্তা দিয়ে ভাসছে ট্রেন লাইন, ভাঙছে বাড়ি। ভয়াবহ বন্যা স্পেনে
05:22অর্ধেক ডুবেই চলছে ট্রাম, রাস্তায় হাজির সমুদ্র। ফ্রান্সে ভয়বাহ বন্যা
03:32সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
04:56বন্যার স্রোতে ভাঙল নেপালের বিখ্যাত মহাকালী সেতু, ভারত-নেপাল সীমান্তে বড় সমস্যা
06:19ধ্বংসযজ্ঞ ফিরল নেপালে, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, বাড়ছে মৃত্য়ু মিছিল
06:29৩২০ মিমি বৃষ্টিতে ব্যাংককের হাল আরও খারাপ, রাজপথে চলছে বোট, মানুষের সঙ্গে হাঁটছে সাপ
Read more