আমেরিকার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ ইরানের। জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের সরকারি মিডিয়ার দাবি, লারক দ্বীপে মার্কিন হামলার জবাবেই এই পাল্টা আক্রমণ।
আমেরিকা লারক দ্বীপে হামলা চালানোর পরেই পাল্টা জবাব দিল ইরান। ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে।
27
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর শেয়ার করা একটি ভিডিও দেখিয়ে প্রেস টিভি দাবি করেছে, জর্ডানের কিং হুসেন এবং আল-আজরাক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। মিসাইলগুলির লক্ষ্য ছিল ঘাঁটি দুটির টেকনিক্যাল পরিকাঠামো এবং যুদ্ধবিমান রাখার জায়গা। তবে সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবর অনুযায়ী, জর্ডানের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া মিসাইলগুলিকে মাঝপথেই আটকে দিয়েছে।
37
লারাক দ্বীপে মার্কিন আক্রমণের পাল্টা জবাব ইরানের
ইরানের এই পাল্টা হামলা আসলে লারক দ্বীপে মার্কিন আক্রমণের জবাব। ওই হামলায় অনেকেই হতাহত হয়েছেন বলে খবর। ইরানের IRIB জানিয়েছে, আমেরিকা দুটি পর্যায়ে লারক দ্বীপে হামলা চালায়। সিরিক এলাকা থেকে যে শব্দ শোনা গিয়েছিল, তা আসলে ইরানেরই প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছিল।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের জারি করা অবরোধ বলবৎ রয়েছে। রবিবার পর্যন্ত, সেন্টকমের বাহিনী ৮৩টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দিয়েছে, ৩টি জাহাজকে নিষ্ক্রিয় করেছে এবং অবরোধ কার্যকর করতে ২টি জাহাজে তল্লাশি চালিয়েছে।
"আরব সাগরে ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর করার সময় ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক (DDG 119) জাহাজের ফ্লাইট ডেকে একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারকে নির্দেশ দিচ্ছেন এক মার্কিন নাবিক। ৩০ আগস্ট পর্যন্ত, সেন্টকম বাহিনী ৮৩টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দিয়েছে, ৩টিকে নিষ্ক্রিয় করেছে এবং ২টি জাহাজে তল্লাশি চালিয়েছে," সেন্টকম জানিয়েছে।
57
ইরানি সেনার হুঁশিয়ারি
এই ঘটনার পরেই IRGC-র জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে অপরাধীদের বিরুদ্ধে সরাসরি "প্রতিশোধ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা "আগ্রাসনকারীর শাস্তির" প্রতিশ্রুতিও দিয়েছে। IRGC-র মুখপাত্র হুসেন মোহেব্বি এই সামরিক পদক্ষেপকে একটি "গুরুতর ভুল" বলে নিন্দা করেছেন। তাঁর মতে, আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার আবহে এই হামলা একটি "কৌশলগত এবং মারাত্মক ভুল"।
67
আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের
মোহেব্বি বলেন, "এই পদক্ষেপটি অর্থনৈতিক যুদ্ধের আবহে ট্রাম্প প্রশাসনের একটি মারাত্মক ভুল, যা পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই যাবে এবং এর জন্য তাদের চড়া মূল্য চোকাতে হবে। শত্রুকে অর্থনৈতিক এবং সামরিক, দুই ক্ষেত্রেই এই ভুলের পরিণাম ভুগতে হবে।"
77
আমেরিকা-ইরানের মধ্যে নতুন যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বিশ্বে
উল্লেখ্য, গত ২৪ আগস্ট মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট "অপারেশন ইকোনমিক আউটকাস্ট" নামে একটি অভিযানের ঘোষণা করেন। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ক এবং সরকারের আয়ের উৎস বন্ধ করে দেওয়া। এই ঘোষণার পরেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ল।