Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা ইকুয়েডরে

Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা ইকুয়েডরে

Published : Nov 01, 2026, 09:28 PM IST

প্রকৃতির ভয়াবহ তাণ্ডব! এল নিনোর প্রভাবে প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ইকুয়েডরের বিখ্যাত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। ৩০ ও ৩১ অক্টোবর রাতভর ভারী বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ দ্বীপ।

Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব! এল নিনোর প্রভাবে প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ইকুয়েডরের বিখ্যাত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। ৩০ ও ৩১ অক্টোবর রাতভর ভারী বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ দ্বীপ। একাধিক এলাকায় জল ঢুকে প্লাবিত হয়েছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বিদ্যুৎ পরিষেবা।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ভয়াবহ বন্যায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২ জন। প্রায় ৮০০ থেকে ২০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্তত ৮০ থেকে ১০০ জনকে। কোথাও কোথাও কোমর সমান জল, আবার কোনও এলাকায় বন্যার জলস্তর পৌঁছেছে ২ থেকে ৩ মিটার পর্যন্ত! বন্যার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বালত্রা বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে নেমেছে দমকল, পুলিশ, সেনা এবং জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। দুর্গতদের জন্য পাঠানো হচ্ছে খাবার, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম ও অন্যান্য জরুরি সামগ্রী।

প্রশাসনের তরফে সান্তা ক্রুজ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা, আগামী দিনেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় উদ্বেগে দ্বীপের বাসিন্দারা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এই প্রাকৃতিক বিপর্যয়ে পর্যটন ও জনজীবন কার্যত বিপর্যস্ত। এল নিনোর প্রভাবে আবহাওয়ার এই চরম পরিবর্তন আগামী দিনে আরও কতটা বিপদ ডেকে আনে, এখন সেটাই বড় প্রশ্ন।

05:51First Muslim US Senator: মার্কিন সেনেটে ইতিহাস, প্রথম মুসলিম সদস্য! ট্রাম্পের পছন্দের প্রার্থীকে হারালেন এল-সায়েদ
05:47Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
08:53Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
04:40Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
06:06Las Vegas Flood: ভূতের রাতেই বন্যার হানা! প্রবল বৃষ্টিতে ভাসল লাস ভেগাস
07:14Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা ইকুয়েডরে
09:43Bangladesh: একের পর এক বিক্ষোভ, ভাঙচুর! পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল বাংলাদেশ!
07:20Mexico Flood: রাস্তা নয়, যেন নদী! মেক্সিকোয় হড়পা বানে ভেসে গেল একের পর এক গাড়ি
06:25প্রকৃতির রুদ্ররূপ! ভুটানে হড়পা বান, ফিলিপিন্সে জেগে উঠল আগ্নেয়গিরি, পানামায় ভয়াবহ ভূমিকম্প
Read more