দশ লক্ষ চাইল ফেসবুকের নাছোড় প্রেমিক, না পেয়ে মেডিক্য়াল ছাত্রীর ভুয়ো নগ্ন ছবি প্রকাশ

Published : Mar 13, 2020, 10:26 AM ISTUpdated : Mar 13, 2020, 11:06 AM IST
দশ লক্ষ চাইল ফেসবুকের নাছোড় প্রেমিক, না পেয়ে মেডিক্য়াল ছাত্রীর ভুয়ো নগ্ন ছবি প্রকাশ

সংক্ষিপ্ত

  ছাত্রীর নগ্ন ছবি প্রকাশ্য়ে আনায় গ্রেফতার হল এক যুবক  আরজিকরের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে আলাপ, ধৃত যুবকের  দুইজনের সম্পর্ক গভীরে যেতে ফোন নাম্বার দেওয়া-নেওয়া হয়  তারপরই যুবক, ওই তরুণীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ  


মেডিক্যাল ছাত্রীর ভুয়ো নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য়ে আনায় পুলিশের জারে ধরা পড়ল এক যুবক। সূত্রের খবর, আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর নামে ফেসবুকে ভুয়ো অ্য়াকাউন্ট খোলা, তার নগ্ন ছবি প্রকাশ করা এবং মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল কেতোয়ালির যুবক শাকিল হাসানকে। 

আরও পড়ুন, আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, সপ্তাহ জুড়ে একই থাকবে পরিস্থিতি

পুলিশি সূত্রে খবর, কিছু মাস আগে ধৃত কেতোয়ালির যুবক শাকিল হাসানের সঙ্গে পরিচয় হয়,  আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর। এরপর ফেসবুকের মাধ্য়মেই সম্পর্ক গভীরে যেতে ফোন নাম্বার দেওয়া-নেওয়া হয়। তারপরই যুবক, ওই তরুণীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। তরুণী শাকিলকে ফেসবুক অ্য়াকাউন্ট সহ সোশ্য়াল মিডিয়ার সমস্ত জায়গাতেই ব্লক করে দেয়। কোনওভাবেই ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শাকিল এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে বসে। 

আরও পড়ুন, টিকিট দেওয়ার অছিলায় মহিলাকে স্পর্শ, প্রকাশ্য়ে মেট্রো কর্মীর কুকীর্তি


জানা গিয়েছে, তরুণীর নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে ওই ছাত্রীর নম্বর ছড়িয়ে দেয়। এরপর ওই ছাত্রী যখন সেই প্রোফাইল ডিলিট করতে বললে, শাকিল তার বদলে ১০ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। জানা গিয়েছে, টাকা না পেয়ে ওই যুবক বুধবার আরজিকর হাসপাতালেও চলে আসে। পুলিশে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই অ্য়াক্সন নেওয়া হয়।শাকিলকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। শ্লীলতাহানি, হুমকি, পিছু ধাওয়া করা এবং তথ্য প্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 

আরও পড়ুন, বিজেপিতে অন্য়দের সঙ্গে কথা বলেন, দিলীপের সঙ্গে সম্পর্ক নেই শোভনের


 

PREV
click me!

Recommended Stories

Double Pension: পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এঁরা!
West Bengal 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন আদৌ চালু হবে তো! সরকারি নথি কী বলছে জানেন?