ঝড়-বৃষ্টিতে ফিরেছে স্বস্তি শহরে, আজও কি প্রবল বর্ষণ বঙ্গে

Published : May 22, 2022, 06:30 AM IST
ঝড়-বৃষ্টিতে ফিরেছে স্বস্তি শহরে, আজও কি প্রবল বর্ষণ বঙ্গে

সংক্ষিপ্ত

রবিতেও লেগে শনিবারের দাগ। গতকালের তুমুল ঝড়-বৃষ্টিতে একদিকে যেমন হাঁড় জুড়িয়েছে শহরবাসীর। জ্বালাপোড়াও কমেছে। অপরদিকে রাজ্যের একাধিক জায়গায় গাছ পড়েছে। বছর ১৪ একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আহত হয়েছে একাধিক।  তবে রবিবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  

রবিতেও লেগে শনিবারের দাগ। গতকালের তুমুল ঝড়-বৃষ্টিতে একদিকে যেমন হাঁড় জুড়িয়েছে শহরবাসীর। জ্বালাপোড়া কমেছে। অপরদিকে রাজ্যের একাধিক জায়গায় গাছ পড়েছে। বছর ১৪ একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আহত হয়েছে একাধিক। বর্ধমান সহ একাধিক জেলায় ৫০ থেকে ৬০ উপরে ছিল গতকালের ঝোড়ো হাওয়ার বেগ। তবে রবিবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গেই কম-বেশি বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত. শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। সঙ্গে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া।  বিশেষ করে রাজ্যের ৫ জেলার জন্য পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বিকেল হতেই আকাশ ঢেকে যায় কালো মেঘে। জানলায় ধাক্কায় ঝোড়ো হাওয়া। তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয় কলকাতা, উত্তর ২৪ পরগণায়। জানা গিয়েছে , কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা এখনও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকবে।অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ব্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে।

আরও পড়ুন, 'বাংলাদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা, এই দলের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত', বিস্ফোরক শুভেন্দু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, মৌসুমি বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে অনেকটা এগিয়ে এসেছে। রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি অক্ষ রেখা গিয়েছে। যেটি উত্তরপ্রদেশ , বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এরফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। 

আরও পড়ুন, কার লড়াইয়ে মন্ত্রী কন্যা অঙ্কিতার চাকরি কাণ্ড ফাঁস, ভয়ে 'ভ্যানিশ' হলেন পরেশ ? কে সেই যাদুকরনি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্য়েই ঢুকে গিয়েছে বর্ষা। বিবৃতি জারি করে জানিয়েছে মৌসম ভবন। বিবৃতিতে বলা হয়েছে,  আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  মৌসম ভবন জানিয়েছে,  আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে।দ্বীপপুঞ্জে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া এখন বর্ষার অগ্রগতির পক্ষে অনুকূল রয়েছে।

আরও পড়ুন, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ জুনেই, মাসেই শুরুতেই মাধ্যমিকেরও, কোন পথে সংসদ

অপরদিকে, দেশের রাজধানী দিল্লি -সহ বেশ কিছু রাজ্য়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।  দুই দিন পর তাপপ্রভাবের সতর্কবার্তা রয়েছে ওড়িশা এবং বিধর্ভে। 

PREV
click me!

Recommended Stories

ভূমিকম্পে হেলে পড়ল মধ্য কলকাতার একটি বাড়ি? কী বলছে দমকলের কর্মীরা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই দুলে উঠল CEO দফতর, ভূমিকম্পে থমকে গেল গুরুত্বপূর্ণ কাজ