
উপসর্গ বদলে বদলে ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। প্রতিষেধক আবিষ্কারের মরিয়া চেষ্টার পরেও করোনা রোখার এখনও কোনও উপায় আবিষ্কার করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের ভরসা স্য়ানিটাইজার, গ্লাভস আর মাস্কে। এই আতঙ্কের পরিস্থিতিতে মহাকাশে এক অদ্ভুদ দৃশ্য মুগ্ধ করল জ্যোতির্বিজ্ঞানীদের।
আরও পড়ুন- ব্যাঙ্ক জালিয়াতদের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ এসবিআই-এর
মহাকাশে প্রায় দেড় কিলোমিটার চওড়া এক দৈত্যাকার গ্রহাণু ভেসে বেড়াতে দেখা গেছে। আর এই ছবি ক্যামেরায় ধরা পড়তেই এই মহামারির আবহে তা ব্যাপকভাবে ভাইরাল হয়। আর তার কারণ হল ছবি দেখে মনে হবে এই গ্রহাণুও পৃথিবীবাসীর মত মাস্কের বারতি সাবধাণতা অবলম্বন করে তবেই মহাকাশে পাড়ি দিয়েছে। এই গ্রহাণুর নাম ৫২৭৬৮, ১৯৯৮ সালে এটি আবিষ্কৃত হয়েছিল। বিশ্ব জুড়ে যখন এই মহামারির হাত থেকে বাঁচতে সকলে মাস্ক ব্যবহার করেছেন। ঠিক সেই সময়ে এই গ্রহাণুটির এমন এক চিত্র পেয়ে উচ্ছাসিত বিজ্ঞানীরা।
আরও পড়ুন- নতুন অংশিদার পেয়েই বড় ঘোষণা, হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়ে ই-কমার্সে নয়া পদক্ষেপ জিও-র
আরেসিবো অবজারভেটরি প্রধান অ্যানি ভিরকি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন, এই গ্রহাণুর মধ্যে এবড়ো খেবড়ো পাথরের খাঁজের মতো অস্যংখ অংশ রয়েছে। এই ছবি উপর থেকে ছবি তোলার জন্য দেখে মনে হচ্ছে এর মুখে মাস্ক পরা। এই গ্রহাণু ২৯ এপ্রিলের মধ্যে ৩.৯ মিলিয়ন মাইল পথ অতিক্রম করবে বলেও জানা গিয়েছে। যার দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্বের প্রায় ১৬ গুণ।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News