এই পাঁচ কারণে চুলের যত্নে ব্যবহার করুন আঙুরের তেল, জেনে নিন কী কী উপকার মিলবে

Published : Mar 18, 2023, 04:21 PM IST
hair care tips for Holi

সংক্ষিপ্ত

আজ চুলের যত্নের রইল বিশেষ টোটকা। চুলের যত্ন নিতে এবার ব্যবহার করুন আঙুরের তেল। জেনে নিন কী কী উপকার মিলবে।

চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে বছর ভর। চুল পড়া, খুশকি, ডগা চেরা থেকে শুরু করে অকালপক্কতার মতো সমস্যা কম-বেশি ভুক্তভোগী অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মোটা টাকা খরচ করে পার্লার ট্রিটমেন্ট করান। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন। আজ চুলের যত্নের রইল বিশেষ টোটকা। চুলের যত্ন নিতে এবার ব্যবহার করুন আঙুরের তেল। জেনে নিন কী কী উপকার মিলবে।

চুলের গোড়া মজবুত করতে ব্যবহার করুন আঙুর তেল। এই তেলে স্ক্যাল্পে লাগিয়ে অন্তত ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়া বন্ধ হবে তেমন চুল হবে বাউন্সি। সঙ্গে স্ক্যাল্প পরিষ্কার হয় এই তেলের গুণে। মেনে চলুন এই বিশেষ টিপস।

একটি বোতলে জল নিন। তাতে কয়েক ফোঁটা আঙুর তেল দিন। মেশান কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল। এবার এই জল চুলে স্প্রে করে নিন। এই তেল চুল সতেজ রাখে। মিষ্টি সুগন্ধ আসবে। গরমের সময় চুল দিয়ে বাজে গন্ধ বের হতে থাকে অনেক সময়। এই সময় এমন স্প্রে করুন চুলে। মিলবে উপকার।

খুশকি দূর করতে বেশ উপকারী আঙুরের তেল। এই তেলে আছে একাধিক উপকারী উপাদান। তাই এই তেল লাগিয়ে অন্তত ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

চুলে জেল্লা আনতে বেশ উপকারী আঙুর তেল। এই তেলের সঙ্গে কোনও এসেন্সিয়াল অয়েল যোগ করে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিলে চুলে আসবে জেল্লা।

হেয়ার ডি ট্যাংলার হিসেবে ব্যবহার করতে পারেন আঙুর তেল। ২-৩ ফোঁটা আঙুর তেল নিন একটি বোতলে তাতে মেশান দুই ফোঁটা গ্লিসারিন ও ১ চা চামচ অ্যালোভেরা জেল। মেশান আধ লিটার জল। ভালো করে মিশিয়ে নিন। এবার তুলে স্প্রে করুন। এতে মিলবে উপকার।

এভাবে ব্যবহার করুন আঙুর তেল। এই তেল চুলের জন্য বেশ উপকারী। চুলের নানান সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন আঙুর তেল। এই পাঁচ উপকার। চুলের জন্য বেশ উপকারী এই তেল। তাই সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করুন আঙুর তেল। মেনে চলুন এই সকল বিশেষ টোটকা। মিলবে উপকার। 

 

আরও পড়ুন

বলিরেখার সমস্যা থেকে রোদে পোড়া ত্বক, ম্যাজিকের মতো কাজ করে সস্তার এই 'চিনাবাদাম'

এই তিনটি লক্ষণ জানায় যে আপনার কিডনিতে সমস্যা আছে, জেনে নিয়ে এখন থেকেই সতর্ক হোন

লিভার ড্যামেজের কারণে শরীরে দেখা দেয় এই বিপজ্জনক লক্ষণ, এই অবস্থায় কীভাবে নিজেকে রক্ষা করবেন জেনে নিন

 

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

Happy Rose Day: রোজ ডে-তে জেনে নিন গোলাপ ত্বক ও চুলের জন্য কতটা উপকারী, রইল এর স্বাস্থ্যগুণের খোঁজ
মুখের মতোই সুন্দর হোক হাত: হ্যান্ড মাস্ক এখন নতুন ট্রেন্ড, কেন পরবেন?