এই কয়টি পদ্ধতি মেনে মেকআপ করুন, আপনার লুক নজর কাড়বে সকলের, রইল বিশেষ টিপস

Published : Nov 01, 2022, 11:48 AM IST
make up

সংক্ষিপ্ত

পার্টিতে নজর কাড়তে শুধু মেকআপ করলেই হল না। সেই মেকআপ যাবে সুন্দর ভাবে ফুটে ওঠে সেদিকে রাখতে হবে নজর। এবার মেনে চলুন এই কয়টি টিপস। এই কয় উপায় মেকআপ করে চমকে দিন সকলকে। জেনে নিন কীভাবে সকলের নজর কাড়বেন।

আসছে শরীরে মরশুম। বছর শেষ মানে একের পর এক উৎসব। এই সময় একাধিক পার্টির নিমন্ত্রণ থাকে প্রায় সকলেরই। আর পার্টি মানেই সুন্দর সুন্দর পোশাক, ম্যাচিং অ্যাকসেসারিজ। পার্টিতে সকলের নজরে পড়তে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেন প্রায় সকলেই। আজ রইল কয়টি বিশেষ টোটকা। পার্টিতে নজর কাড়তে শুধু মেকআপ করলেই হল না। সেই মেকআপ যাবে সুন্দর ভাবে ফুটে ওঠে সেদিকে রাখতে হবে নজর। এবার মেনে চলুন এই কয়টি টিপস। এই কয় উপায় মেকআপ করে চমকে দিন সকলকে। জেনে নিন কীভাবে সকলের নজর কাড়বেন।

সময় নিয়ে মেকআপ করুন সবার আগে। কোথাও যাওয়ার আগে তাড়াহুড়ো করে মেকআপ করলে তা ভালো ভাবে ফুটে উঠবে না এটাই স্বাভাবিক। তাই হাতে সময় নিয়ে মেকআপ করুন। বাড়ি থেকে বের হওয়ার অন্তত দেড় ঘন্টা আগে মেকআপ শুরু করুন। ধীরে ধীরে পর পর স্টেপ মেনে মেকআপ লাগান।

প্রতিটি পদ্ধতি শেষ করুন। মেকআপ করার ক্ষেত্রে একাধিক স্টেপ মেনে চলতে হয়। আর এই প্রতিটি স্টেপ পুরো পুরি শেষ করতে হবে। ফাউন্ডেশন যখন লাগাবেন তা ভালো করে ব্লেন্ড করবেন। কনসিলার লাগানোর সময় তাড়াহুড়ো করবেন না। তেনই বেসমেকআপ পুরোপুরি বসে গেলে তবেই চোখ ও ঠোঁটের মেকআপ করবেন।

সঠিক শেড বেছে নিন। অধিকাংশই এই ভুল করে থাকেন। মেকআপ করতে গিয়ে স্কিন টোনের থেকে হালকা শেড বেছে নেন। সে কারণে মুখে মেকআপ ফুটে ওঠে। তাই নিজের শেড বুঝে মেকআপ কিনে নিন। তা না হলে দেখা দিতে পারে সমস্যা।

টোন ডাউন রাখুন। পার্টির মেকআপের ক্ষেত্রে টোন ডাউন রাখাই ভালো। পার্টির জন্য চড়া মেকআপ ভালো নয়। এতে বেমানান লাগবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে ত্বক দেখাবে উজ্জ্বল। পার্টি মেকআপ করার আগে পার্টির জন্য কেমন ধরনের মেকআপ মানানসই হবে তা জেনে নিন।

পার্টি মেকআপে ঠোঁট সাজান সঠিক ভাবে। গাঢ় রঙের লিপস্টিক পরতে পারেন। পার্টির জন্য বেছে নিন যে কোনও লাল শেড। পরতে পারেন কালো লিপস্টিকও। পার্টির থিম কী হচ্ছে সেই বুঝে সেজে উঠুন। সকলের নজরে পড়বেন আপনি। এবার থেকে এই কয়টি পদ্ধতি মেনে মেকআপ করুন, আপনার লুক নজর কাড়বে সকলের।

 

আরও পড়ুন- পালিত হচ্ছে বিশ্ব ভেগান দিবস, জেনে নিন কেন এই ডায়েট মেনে চলবেন, রইল বিশেষ তথ্য

আরও পড়ুন- টুইটার বোর্ডের সব পরিচালককে সরিয়ে সর্বেসর্বা ইলন মাস্ক, জেনে নিন কী পরিকল্পনা

আরও পড়ুন- কিশোরীদের মধ্যে ক্রমে বাড়ছে ঋতুস্রাব সংক্রান্ত এই চার সমস্যা, দেখে নিন কী কী

 

 

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

মহিলাদের জন্য সোনার টপস, এই ডিজাইনগুলি কিনলে স্ত্রী মুগ্ধ হবেনই!
পায়ের সৌন্দর্য বাড়াতে কালো পুঁতির নুপুর, দেখে নিন দারুণ ডিজাইন