অকালপক্কতার সমস্যা দূর করতে ভরসা রাখুন কারিপাতার ওপর, রইল বিশেষ প্যাকের হদিশ

Published : Dec 27, 2023, 02:38 PM IST
Curry Leaves

সংক্ষিপ্ত

সাদা চুলের সমস্যা দূর করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। আয়ুর্বেদিক উপায় অবলম্বন করে সমস্যা থেকে মিলবে মুক্তি। রইল বিশেষ উপায়ের হদিশ।

চুল নিয়ে সব সময় কোনও না কোনও সমস্যা লেগে আছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষার মরশুমে চুলের সমস্যায় জেরবার থাকেন সকলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন, তা বুঝে ওঠা বেশ কঠিন কাজ। সমস্যা সমাধানে কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন তো কেউ বাজার চলতি পণ্য। তেমনই কেউ কেউ আবার নিয়মিত পার্লার ট্রিটমেন্ট করে থাকেন। এবার এই চুলের সমস্যা দূর করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। আয়ুর্বেদিক উপায় অবলম্বন করে সমস্যা থেকে মিলবে মুক্তি। রইল বিশেষ উপায়ের হদিশ।

কারিপাতার গুণে মুক্তি পেতে পারেন অকালপক্কতা থেকে। কারিপাতা আর নারকেল তেল দিয়ে তৈরি করে নিন বিশেষ প্যাক। কারিপাতা ছিঁড়ে জল দিয়ে পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে নারকেল তেল দিন। তাতে কারিপাতা দিন। এবার অল্প আঁচে গরম করে নিন। এবার নামিয়ে ছেঁকে নিয়ে একটি পাত্রে ঢালুন। তা ঠান্ডা করুন। এই প্যাক মাথায় লাগান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে যাওয়ার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে মিলবে উপকার। শরীর সুস্থ রাখতে মেনে চলুন এই বিশেষ টোটকা।

তেমনই কারিপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। টক দই ও কারিপাতা মিশিয়ে প্যাক বানান। কারিপাতা ব্লেন্ড করে নিন। তা টক দইয়ের মধ্যে মিশিয়ে প্যাক বানাতে পারেন। চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

আমলকি ও কারিপাতা দিয়ে প্যাক বানান। আমলকি সেদ্ধ করে নিন। কারিপাতা ব্লেন্ড করে নিন। দুটি উপাদান মিশিয়ে প্যাক বানাতে পারেন। চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Health Tips: খালি পেটে নিয়ম করে পেঁপে খান, দূর হবে একাধিক শারীরিক জটিলতা

শীতের মরশুমে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে উন্নত, ভরসা রাখুন এই তিন পানীয়ের ওপর

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

ত্বকের বার্ধক্য রোধে হাইলুরনিক অ্যাসিড খুবই কার্যকরী, তবে কিভাবে মাখবেন নিয়ম জেনে নিন
২৫০ গ্রামের স্ক্রু দেওয়া রুপোর পায়েলের ৬টি ডিজাইন