
অনেক মানুষের অনেক রকম শখ থাকে। কেউ ঘুরতে ভালোবাসে কেউ ছবি আঁকতে আবার কেউ মাছ ধরতে। তবে এই মাছ ধরার শখ একেবারে নেশার মত। যারা এই নেশায় আশক্ত তাঁদের ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই কাজে। মাছ ধরার জন্য অনেকেই ব্যবহার করেন নানান কৌশল। এর জন্য মাছ ধরার চার, মাছ ধরার জাল, ছিপ, ফান আরও কত অত্যাধুনিক উপায়ের প্রয়োগ করেন অনেকেই।
আরও পড়ুন- মাত্র ৫০ পয়সাতেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া মাস্ক, দেখুন ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই এক মাছ ধরার কৌশল। নেট দুনিয়ায় আপাতত ভাইরাল এই মাছ ধরার অভিনব উপায়। মাছ ধরার বাকি সব কৌশলকে হেলায় হারিয়ে দেবে এই মাছ ধরার উপায়। ভিডিওটিতে দেখা গিয়েছে শুধুমাত্র ব্রয়লার মুরগি দিয়েই চোখের পলকে একের পর এক মাছ ধরা পড়ছে বরশিতে। সোশ্যাল মিডিয়া আপাতত বুঁদ মাছ ধরার এই অভিনব কৌশলে। আপনিও দেখে নিন মাছ ধরার এই অভিনব উপায়।
সোশ্যাল মিডিয়ার কয়েকশো পেজে শেয়ার হয়েছে এই ভিডিও। ভেজা মুড়ি, ব্রয়লার মুরগি ও ডালডা দিয়ে এত সহজ পদ্ধতিতে এত মাছ ধরা সম্ভব তা হয়তো এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারতেন না অনেকেই। দেখে নিন পদ্মা পারে মাছ ধরার এই অভিনব কৌশল।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News