বাড়িতে বানানো শুকনো মিষ্টি দিয়ে করুন অতিথি আপ্যায়ন, রইল সহজ কিছু টিপস

Published : Sep 11, 2025, 12:24 PM IST
Special Sweets

সংক্ষিপ্ত

বাড়িতে তৈরি কিছু মিষ্টির রেসিপি যেমন কাজুবাদাম বরফি বা চকলেট দিয়ে বাদাম দিয়ে মিষ্টি তৈরি রাখুন। রইল তার রেসিপি।

Food Tips: বাঙালি হচ্ছে ভোজন রসিক। সেক্ষেত্রে বাঙালির পূজা পার্বণ বা রোজকার খাবারের শেষ পাতে মিষ্টি খান না এমন খুব কম মানুষই আছেন। আর তাও আবার যদি হয় কোন অনুষ্ঠান সেখানে মিষ্টিমুখ করা তো থাকবেই। যেকোন পূজা পার্বণ বা বিশেষ দিনগুলিতে রকমারি মিষ্টির জন্য দোকানে লাইনও পড়ে প্রচুর। তাছাড়া এইসময়ে বাড়িতে অতিথি সমাগমও লেগে থাকে। তাই এবার পুজোয় না হয় বাড়িতেই রকমারি মিষ্টি বানিয়ে ফেলুন আর অতিথি বা বাড়ির লোকজনদের চমকে দিন। রইল দুটি দারুণ রেসিপি।

প্রথম রেসিপি টা হল কাজুবাদাম বরফি। বাইরে তো আমরা অনেকবার কিনে খেয়েছি, এবার না হয় বাড়িতেই বানিয়ে নিন। রইল তার উপকরণ ও প্রণালী:

উপকরণ:- 

* ৫০০ গ্রাম বাদাম

* ২০০ গ্রাম চিনি

* ১ কাপ ঘি

* ৪ টি এলাচ

প্রণালী:

একটি পাত্রে প্রয়োজন মত কনডেন্সড মিল্ক নিন আর প্রয়োজন মতো ড্রাই ফ্রুট। ২ ঘন্টা মতো প্রথমে বাদামগুলো ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো মিক্সিতে বেটে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বেটে রাখা বাদাম দিয়ে দিতে হবে ও ভালোভাবে ভাজতে হবে ঘিয়ে। ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি ও এলাচ দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না চিনির জল শুকিয়ে যায়। শুকিয়ে মন্ড মতো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে একটু ঘি গ্রিজ করে তাতে মিশ্রণটি ঢেলে উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে গারনিশ করতে হবে। এরপর ঠান্ডা করে বরফি আকার কেটে নিলেই তৈরি বাদাম বরফি।

আরেকটি চটজলদি মিষ্টির রেসিপি হল

গুড়ের ফিউশন চকোলেট বরফি, এটাও একবার বানিয়ে দেখুন খুবই সুস্বাদু। রইলো তার উপকরণ ও পদ্ধতি:

উপকরণ:

* ৫০০ গ্রাম খোয়া ক্ষীর

* ৩০০ গ্রাম নলেন গুড়

* ১ চা চামচ এলাচ গুঁড়ো

* ২ টেবিল চামচ কোকো পাউডার

* ৪-৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স

* ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক

প্রণালী:

প্রথমে নলেন গুড়টা হালকা আঁচে জ্বাল দিয়ে পাতলা করে নিন। এবার আলাদা একটা নন-স্টিকের কড়াই গরম করে এতে খোয়া ক্ষীর দিয়ে কম আঁচে বসিয়ে রাখুন। খোয়া ক্ষীর একটু গলতে শুরু করলে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। অর্ধেক গলে গেলে এতে কনডেন্সড মিল্ক, নলেন গুড়, ছোট এলাচের গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ক্রিমের মতো ঘন হয়ে গেছে। তারপর আরও ৭ মিনিট মতো মিশ্রণটি আঁচে বসিয়ে নাড়বেন। একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটা চারকোণা কাঁধ উঁচু পাত্রে ঘি গ্রিজ করে নিয়ে ঢালুন। ঘি মাখানোর পাশাপাশি থালায় অল্প কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটি থালায় ঢালার পর উপর দিয়ে কোকো পাউডার ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বরফির আকারে কেটে নিয়ে পরিবেশন করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা